‘আবার বিশ্বকাপ জিতলে ইতিহাস হয়ে থাকবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬

‘আবার বিশ্বকাপ জিতলে ইতিহাস হয়ে থাকবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ |
কাতারে ছিল আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘোচানোর মিশন। এবার আলবিসেলেস্তেরা নামছে শিরোপা ধরে রাখার মিশনে। সেই লক্ষ্য পূরণ করে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি উঁচিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে চান দলটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। প্রায় সব দেশই ইতিমধ্যে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। আর্জেন্টিনা অবশ্য এখনো সেই পথে হাঁটেনি। সব ঠিক থাকলে আগামী রোববার জানা যেতে পারে কোচ লিওনেল স্কালোনির চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড। সেখানে আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে আলভারেজের থাকাটা একপ্রকার নিশ্চিত। স্কোয়াড ঘোষণার আগে ফিফাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আর্জেন্টিনার বিশ্বকাপ লক্ষ্য, মানসিকতা ও প্রত্যাশা নিয়ে খোলামেলা কথা বলেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার

শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন আলভারেজ। বিশেষ করে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলসহ পুরো টুর্নামেন্টে ৪ বার জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন তিনি। এবারও দলগতভাবে সেই সাফল্যে পেতে মরিয়া এই তারকা। বিশ্বকাপের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আলভারেজ বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুভূতিটা সত্যিই অসাধারণ। এটা আমাকে ও আমাদের পুরো দলকে ভীষণ গর্বিত করে। অবশ্যই আমরা এবারও শিরোপা ধরে রাখতে চাই এবং আবারও আমাদের দেশের মানুষকে বাধভাঙা আনন্দে ভাসাতে চাই।’ আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সাফল্যময় পথচলা শুরু হয়েছিল ২০২১ সাল থেকে। সে বছর মারাকানায় কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে কাতারের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার ট্রফি ঘরে

তোলে লিওনেল মেসির দল। এবার ২০২৬ সালেও বিশ্বজয়ের হ্যাটট্রিক মিশন সফল করে ইতিহাসের অংশ হতে চান আলভারেজ। তিনি বলেন, ‘যদি আমরা এবারও বিশ্বকাপ জিততে পারি, তাহলে সেটা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে। কারণ টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আমাদের নামের পাশে টানা দু’বার কোপা আমেরিকা জয়ের রেকর্ডও থাকবে।’ তিনি আরও যোগ করেন, ‘গত কয়েক বছর আমাদের দেশের ফুটবলের জন্য এক সোনালি সময় গেছে। আমরা চাই, বিশ্বের বুকে এমন আরও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে। যা পুরো আর্জেন্টাইন জাতিকে আনন্দে ভরিয়ে দেবে।’ আলভারেজ স্পষ্ট করে দিয়েছেন, ফেবারিট বা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নয়, আর্জেন্টিনা মাঠে নামবে কেবলই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধা নিয়ে। তিনি বলেন,

‘আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপকে ঘিরে আমাদের আবেগ ও উত্তেজনাটা সবসময়ই আকাশচুম্বী থাকে। আমরা টুর্নামেন্টে নামিই চ্যাম্পিয়ন হতে, এবারও তার ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই।’ তবে বিশ্বজয়ের এই পথটা যে মসৃণ হবে না, তা ভালো করেই জানেন এই ফরোয়ার্ড। আলভারেজের ভাষ্য, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য ফাইনালে পৌঁছানো। তবে আমরা জানি, কাজটা মোটেও সহজ হবে না। প্রতিটি ম্যাচেই আমাদের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে। বিশ্বমঞ্চে অনেক কিছুই হয়তো খুব সূক্ষ্ম ব্যবধানে নির্ধারিত হয়ে যায়। তবে আমরা নিজেদের সেরা উপায়ে প্রস্তুত করব এবং ধাপে ধাপে সামনের দিকে এগোতে চাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়