কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার খবর শুনে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। কোচ কার্লো আনচেলত্তি যখন একে একে খেলোয়াড়দের নাম ঘোষণা করছিলেন, তখন নিজের নাম শোনার অপেক্ষায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৬ সদস্যের দলে নিজের নাম শুনে পুরো রাত নির্ঘুম কাটান ব্রাজিলিয়ান এই তারকা। দীর্ঘ প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে নেইমার আবেগাপ্লুত। সাও পাওলোতে এক প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি জানান, স্কোয়াডে ফেরার বিষয়টি মেনে নিতে এবং উপলব্ধি করতে তার অনেক সময় লেগেছে। সেই রাতজুড়ে তিনি নিজের পথচলার ভিডিও দেখেছেন এবং বারবার আবেগাপ্লুত হয়েছেন। স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি ও সন্তানদের সঙ্গে কাটানো সেই রাতের অনুভূতি প্রকাশ করতে গিয়ে

নেইমার বলেন, ‘আমি সকাল সাড়ে ৬টা বা সাতটার দিকে ঘুমাতে গিয়েছিলাম, সব ভিডিও দেখছিলাম। আমি সারা রাত কান্না থামাতে পারিনি। আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ছিলাম, একই বিছানায় ছিলাম। তারা ঘুমাচ্ছিল এবং আমি প্রত্যেকটি ভিডিও দেখে কেঁদেছি।’ সাম্প্রতিক বছরগুলোতে চোট ও শারীরিক সমস্যার কারণে কঠিন সময় পার করতে হয়েছে নেইমারকে। তবে আবারও বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। জাতীয় দলে ফেরার পথ যে সহজ ছিল না, সেটিও স্বীকার করেছেন এই ফরোয়ার্ড। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ এই গোলদাতা বলেন, ‘এটা ছিল কঠিন, অনেক কষ্টের। কিন্তু শেষ পর্যন্ত এর ফল ভালো হয়েছে। এই ভালোবাসা, আবেগ ও ব্রাজিলিয়ান হওয়ার এই

অনুভূতি এবং বিশ্বকাপে আপনাদের প্রত্যেকের প্রতিনিধিত্ব করার জন্য এই কষ্ট সার্থক হয়েছে।’ এখন পুরো মনোযোগ প্রস্তুতির দিকে রাখছেন নেইমার। সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি ব্রাজিলের সবাইকে তাদের চমৎকার সমর্থন, উৎসাহ আর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানাই। এটা হতে যাচ্ছে খুবই বিশেষ একটি দিন, যেটা আমি সারাজীবন মনে রাখব।’ আগামী ২৭ মে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৩১ মে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচে ৬ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। আর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু ৫ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় ঈদের লম্বা ছুটিতে মহাখালী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের ঢল কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে পর্তুগালে ৩০ হাজার ফুট উঁচুতে পাইলটের ‘হার্ট অ্যাটাক’, অতঃপর… ১০ দিনে চার বার পেট্রল ও ডিজেলের দাম বাড়ায় দিশেহারা মানুষ ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ