চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) এখন ওপেন টেন্ডার বা উন্মুক্ত দরপত্রের কোনো বালাই নেই। চসিক অনুমোদিত ৮টি পশুর হাটের মধ্যে ৫টিই কোনো রকম টেন্ডার ছাড়াই সরাসরি তুলে দেওয়া হয়েছে বিএনপির দলীয় নেতাকর্মীদের হাতে। আর এই হরিলুটের কারণে গত বছরের তুলনায় কেবল এই ৫টি হাট থেকেই চসিকের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকা। সচেতন মহলের দাবি, উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে এই হাটগুলো থেকে অন্তত ৩-৪ কোটি টাকা আয় করতে পারত সিটি কর্পোরেশন। চসিকের এই করুণ দশাকে সাধারণ মানুষ এখন ক্ষোভের সাথে দেখছেন এবং একে রসিকতা করে বলছেন— এটি কোনো সিটি কর্পোরেশন নয়, যেন এক “শাহাদাত এন্টারপ্রাইজ”! নামমাত্র মূল্যে যেভাবে চলল হাটের ‘বাটোয়ারা’ অনুসন্ধানে

দেখা গেছে, বিগত বছরগুলোর তুলনায় পানির দরে দলীয় নেতাদের পশুর হাট লিজ দেওয়া হয়েছে। চসিকের রাজস্বের পকেট কেটে যেভাবে পকেট ভারী করা হয়েছে দলীয় ক্যাডার ও নেতাদের: আউটার রিং রোডের পাশে সিডিএ বালুর মাঠ: ২০২৪ সালে এই হাটের ইজারামূল্য ছিল ২ কোটি ২২ লাখ টাকা। গত বছরও এটি ইজারা দেওয়া হয়েছিল ১ কোটি ৩০ লাখ টাকায়। অথচ এবার কোনো টেন্ডার ছাড়াই মাত্র ৭০ লাখ টাকায় এই বিশাল হাট বরাদ্দ পেয়েছেন ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান। মুনির নগর আনন্দবাজার সংলগ্ন রিং রোডের মাঠ: গত বছর এই হাট থেকে সিটি কর্পোরেশনের আয় হয়েছিল ২০ লাখ ৫ হাজার টাকা। এবার দরপত্র ছাড়া

মাত্র ৫ লাখ টাকায় এটি বরাদ্দ পেয়েছেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান মুরাদ। উত্তর পতেঙ্গা হোসেন আহম্মদ পাড়া টিএসপি মাঠ: গতবার ইজারামূল্য ছিল ১৩ লাখ ৮৪ হাজার টাকা। এবার যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত মো. পারভেজকে এটি পাইয়ে দেওয়া হয়েছে মাত্র ৯ লাখ ২০ হাজার টাকায়। পতেঙ্গা সমুদ্র সৈকতসংলগ্ন আলমগীর সাহেবের বালুর মাঠ: দরপত্র ছাড়াই গতবারের মতো এবারও ৫ লাখ ১০ হাজার টাকায় এটি বরাদ্দ পেয়েছেন চট্টগ্রাম নগর কৃষক দলের সভাপতি মো. আলমগীর। উত্তর হালিশহর গলাচিপা পাড়া বারুনিঘাটা মাঠ: এই নতুন হাটটি সাড়ে ১২ লাখ টাকায় সরাসরি বরাদ্দ দেওয়া হয়েছে হালিশহর থানা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জসীম উদ্দিনকে। নেতাকর্মী বেকার বলে বিলিয়ে দিতে হবে চসিকের

সম্পদ? চট্টগ্রাম শহরে বিএনপি-জামায়াতের বর্তমান এমপিরা এবং রাজনৈতিক নেতারা নেপথ্যে বসে কে কী করছেন, তার সবকিছুই এখন ওপেন সিক্রেট। ভুক্তভোগী সাধারণ মানুষ প্রতিনিয়ত এসে এসব জুলুমের কথা জানাচ্ছেন। অভিযোগ উঠেছে, রাজনৈতিক নেতাকর্মীদের খুশি রাখতে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিজের লোকদের চাকরি দেওয়া, কাউকে ময়লা ও বর্জ্য ব্যবস্থাপনার কাজ, কাউকে খাস জায়গা, কাউকে রেলওয়ের জায়গা, কাউকে লিজ, কাউকে পিলার, কাউকে বিলবোর্ড, আবার কাউকে বদলি বাণিজ্য ও গরুর বাজারের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হচ্ছে। চসিকের রাজস্বকে যেন দলীয় পুনর্বাসন কেন্দ্র বানানো হয়েছে। সত্য বললেই হুমকির মুখে সাংবাদিক ও সচেতনমহল জনগণের কোটি কোটি টাকা লুটের এই চিত্র তুলে ধরলেই তেড়ে আসছে বাটোয়ারার শরিক দল। রাজনৈতিক অঙ্গনের এক শীর্ষ

নেতা ‘হুক্কা হুয়া’ করে ডাক দিলেই বাকি শরিকরা ‘ক্যায়া হুয়া ক্যায়া হুয়া’ বলে তেড়ে আসছে। সম্মিলিতভাবে হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিকদের। সাম্প্রতিক সময়ে এই সিন্ডিকেটের লুটপাটের খবর প্রকাশ করায় সরাসরি হুমকি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে— “আরিফ মঈনুদ্দিনকে দেখে নিব।” তবে এই ফাঁকা হুমকিতে সত্যের কণ্ঠরোধ করা যাবে না। সচেতন নাগরিক সমাজের স্পষ্ট বার্তা— জনগণের ট্যাক্সের টাকা নিয়ে এই লুটপাট অবিলম্বে থামাতে হবে। নতুবা, ধমক দিয়ে বা হুমকি দিয়ে পার পাওয়া যাবে না; সময় এলে এই চোর-লুটেরাদের জনগণই সঠিক শিক্ষা দিয়ে ‘দেখে নিবে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম