কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ May, ২০২৬

কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ May, ২০২৬ |
বিশ্বকাপ ফুটবলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র ১৮ দিন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারই প্রথম ৪৮টি দল নিয়ে বসছে বিশ্বমঞ্চের এই মহাযজ্ঞ। তবে মাঠের লড়াই শুরুর আগেই ফর্ম ও ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় আছেন বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন বড় তারকা। সব শঙ্কা ও প্রত্যাশার চাপ মাথায় নিয়ে ফুটবল বিশ্ব মাতাতে প্রস্তুত ৫ মহাতারকা। কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): আসন্ন বিশ্বকাপেই ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ ২৬ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের সামনে। তবে রিয়াল মাদ্রিদে কিছুটা অম্ল-মধুর সময় পার করে আটলান্টিক পাড়ি দিচ্ছেন ফরাসি তারকা। রিয়ালে যোগ দেওয়ার পর প্রচুর গোল করলেও বড় কোনো শিরোপার স্বাদ পাননি এখনও। এমনকি মৌসুমের

শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা অবস্থায় ছুটিতে যাওয়ায় তার নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে আন্তর্জাতিক মঞ্চের চেনা পরিবেশে এমবাপ্পের দুর্দান্তভাবেই ফিরে আসতে পারে। ২০১৮ বিশ্বকাপে টিনেজার হিসেবে আলো ছড়িয়ে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। আর গত আসরে ফাইনালে হ্যাটট্রিকসহ করেছিলেন ৮ গোল। বিশ্বকাপে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র ৪টি গোল। আর্লিং হ্যালন্ড (নরওয়ে): দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে অবশেষে নরওয়েকে বিশ্বকাপের টিকিট এনে দিয়েছেন আর্লিং হ্যালন্ড। ফলে প্রথমবার বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের জাত চেনানোর সুযোগ পাচ্ছেন ম্যানচেস্টার সিটির এই গোল-মেশিন। বাছাইপর্বে নরওয়ের দুর্দান্ত অভিযানের পথে ইতালির বিপক্ষে দুটি হ্যাটট্রিকসহ মাত্র ৮ ম্যাচে ১৬টি গোল

করেছেন তিনি। এর ফলে দেশের হয়ে মাত্র ৪৯ ম্যাচে তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৫-তে! মার্টিন ওডেগার্ডের মতো তারকাদের নিয়ে গড়া নরওয়ের এই ‘স্বর্ণালী প্রজন্ম’এর প্রধান পোস্টার বয় হ্যালন্ড। তবে গ্রুপ 'আই'তে ফ্রান্স ও আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বাধা টপকাতে হলে হ্যালন্ডকে তার ক্যারিয়ারের সেরা ফর্মে থাকতে হবে। ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল): দীর্ঘ চোট কাটিয়ে নেইমারের প্রত্যাবর্তনে রোমাঞ্চ ছড়াচ্ছে ব্রাজিলিয়ানদের। তবে সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন মূলত নির্ভর করছে ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্সের ওপর। বিশ্বকাপ ভিনিসিয়ুসকে ব্রাজিলের জাতীয় বীর হওয়ার এবং তার কাঙ্ক্ষিত ‘ব্যালন ডি'অর’ জয়ের সেরা সুযোগ করে দিচ্ছে। যদিও ক্লাবের তুলনায় ব্রাজিলের জার্সিতে ভিনির রেকর্ড কিছুটা মলিন। গত বিশ্বকাপে করেছিলেন মাত্র

১ গোল এবং দেশের হয়ে ৪৭ ম্যাচে তার গোলসংখ্যা মাত্র ৮। এবার সেই অপবাদ ঘুচানোর মোক্ষম সুযোগ তার সামনে। হ্যারি কেইন (ইংল্যান্ড): ইংল্যান্ডের অধিনায়ক ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতার জন্য বিশ্বজয়ের সম্ভবত এটাই শেষ সুযোগ। বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে ৫০ ম্যাচে ৫৮ গোল করে বুন্দেসলিগা জিতে বিশ্বকাপে আসছেন কেইন। থ্রি লায়ন্সরা বরাবরই ফেভারিট থাকলেও দেশের ৬০ বছরের শিরোপা খরা এখনো কাটেনি তাদের। অতীতে ক্লাব মৌসুমের ক্লান্তির কারণে কেইনকে প্রায়ই আন্তর্জাতিক টুর্নামেন্টে চোট ও ফিটনেস সমস্যায় ভুগতে দেখা গেছে। তবে এবার বায়ার্ন আগেভাগেই বুন্দেসলিগা নিশ্চিত করায় কেইনকে কিছুটা বিশ্রামে রাখছে তারা। যা তাকে বিশ্বকাপে শতভাগ সতেজ রাখবে। লামিনে ইয়ামাল (স্পেন): ইউরো ২০২৪ এ স্পেনের

চ্যাম্পিয়ন হওয়ার নায়ক লামিনে ইয়ামালের বিশ্বকাপ মাতানোর স্বপ্ন এখন ঝুলছে তার হ্যামস্ট্রিং চোটের ওপর। গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে চোট পাওয়ার পর ১৮ বছর বয়সী এই বিস্ময়বালক আর মাঠে নামেননি। গুঞ্জন রয়েছে, গ্রুপ পর্বে কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে স্পেনের প্রথম দুটি ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। চোটের আগে বার্সাকে টানা দ্বিতীয় লা লিগা জেতাতে ২৪ গোল করে অবিশ্বাস্য ফর্মে ছিলেন ইয়ামাল। স্প্যানিশ টিম ম্যানেজমেন্ট আশা করছে, নকআউট পর্বের আগেই পুরোপুরি ফিট ইয়ামালকে দলে পেয়ে বিশ্বজয়ের অভিযানে বড় শক্তি পাবে ‘লা রোহা’রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’ যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের দাবি: এআই ব্যবহারের প্রমাণ ও নারীর খোঁজ মেলেনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের