আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৬

আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৬ |
আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে বিভিন্ন নিত্যপণ্য ও দৈনন্দিন ব্যবহারের খাতে বাড়তি কর আরোপের প্রস্তাব প্রস্তুত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাবিত এই কর কাঠামোর আওতায় ধান, চাল, গম, ডাল, আলু, পেঁয়াজসহ বেশ কিছু খাদ্যপণ্য ছাড়াও ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেল ব্যবহার, মোবাইল ফোনসংশ্লিষ্ট খাত এবং আরও কয়েকটি সেবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এটা হলে ভোক্তাদের উপর চাপ বাড়বে এবং নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়বে বলে মনে করছেন সুধীজন। জানা যায়, আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হলেও একই সঙ্গে রাজস্ব আহরণ বাড়াতে বিভিন্ন খাতে কর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি

ও ক্রয়ের ক্ষেত্রে স্থানীয় ঋণপত্র (এলসি) কমিশনের ওপর উৎস কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ধান, ধানের কুড়া, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনা মরিচ, ভুট্টা, আটা, মোটা আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর ও ক্যাসিয়া পাতাসহ বিভিন্ন খাদ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে স্থানীয় ঋণপত্রের কমিশনের ওপর ০.৫০ শতাংশ হারে উৎস কর কার্যকর রয়েছে। নতুন প্রস্তাবে এই হার বাড়িয়ে ১ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। শুধু খাদ্যপণ্য নয়, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল ক্রয়ের ক্ষেত্রেও একই হারে উৎস কর বৃদ্ধির প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এসব খাতে কর বাড়ানো হলে

বাজারে পণ্যমূল্যের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে এবং এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে গিয়ে পড়তে পারে। অন্যদিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া