ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভারত-পাকিস্তানকে হারানোই বাংলাদেশের লক্ষ্য
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন বাবর
বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে
বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু
গ্যাং স্টারদের পাকিস্তান বধ
বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ
হাত না মিলিয়ে বিতর্কে কোহলি
সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৫৫ রানে হারের ম্যাচে মাঠেই চরম এক উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার ব্যাটার ট্র্যাভিস হেড। তবে মাঠের সেই ক্ষোভ ম্যাচ শেষ হওয়ার পরও থামেনি বলে জানা গেছে।
খেলা শেষে প্রথাগত হ্যান্ডশেকের সময় কোহলির উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেডকে এড়িয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এ নিয়ে নেটিজেনদের কাছে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই ভারতীয় তারকা।
এর আগে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ইশান কিশানের বিস্ফোরক ৭৯, অভিষেক শর্মার ৫৬ এবং হেনরিখ ক্লাসেনের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৫৫ রানের এক বিশাল পুঁজি দাঁড় করায় হায়দরাবাদ।
২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রানের বেশি তুলতে পারেনি। বেঙ্গালুরুর ব্যাটিং চলাকালীনই ক্রিজে থাকা কোহলির সঙ্গে ট্র্যাভিস হেডের তীব্র কথাকাটাকাটি ও বাদানুবাদ হয়। মাঠের সেই বাকযুদ্ধ খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়নি, যার প্রমাণ মেলে ম্যাচ পরবর্তী দুই দলের প্রথাগত হ্যান্ডশেকের সময়টায়। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক কোহলি হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে হাত মেলান। ঠিক তার পরেই ট্র্যাভিস হেড হাত বাড়িয়ে এগিয়ে আসলেও কোহলি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে কোনো প্রকার সৌজন্যতা না দেখিয়েই সামনে এগিয়ে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে,
যেখানে অনেক ব্যবহারকারীই কোহলির এমন আচরণকে স্পোর্টসম্যানশিপের পরিপন্থি বলে সমালোচনা করছেন। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরুর হয়ে ইনিংসের সূচনা করেন বিরাট কোহলি ও ভেঙ্কটেশ আয়ার। আয়ার মাত্র ১৯ বলে ৪৪ রানের একটি টর্নেডো ইনিংস খেলে ইশান মালিঙ্গার বলে আউট হন। অন্যদিকে বিরাট কোহলি ১১ বলে ১৫ রান করে সাকিব হোসাইনের শিকার হয়ে সাজঘরে ফেরেন। অধিনায়ক রজত পাতিদার ৩৯ বলে ৫৬ রানের একটি লড়াকু ইনিংস খেললেও তা বেঙ্গালুরুকে ৫৫ রানের হার থেকে বাঁচাতে যথেষ্ট ছিল না। এ হারের পরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখে লিগ পর্ব শেষ করেছে। টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা
গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের সংগ্রহও সমান ১৮ পয়েন্ট। তবে রান রেটের দিক থেকে অন্য দুই দলের চেয়ে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু (+০.৭৮৩)। আগামী ২৬ মে ধর্মশালায় অনুষ্ঠিত হতে যাওয়া কোয়ালিফায়ার-১ ম্যাচে টেবিলের শীর্ষ দল হিসেবে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।