বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৬

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৬ |
আগামী জুনের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ইতোমধ্যে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সিরিজের শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে লাল বলের এই লড়াই। এরপর একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৬ জুলাই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৯ ও ১১ জুলাই। ওয়ানডে পর্ব শেষ হওয়ার পর দুই দল পাড়ি জমাবে বুলাওয়েতে। সেখানে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৫ জুলাই। পরবর্তী দুটি ম্যাচ হবে ১৭ ও ১৯ জুলাই। এর আগে ২০২২ সালের জুলাই-আগস্টে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল টাইগাররা। তবে দুই ফরম্যাটেই ২-১ ব্যবধানে সিরিজ হেরে হতাশ হয়ে ফিরতে হয়েছিল সফরকারী দলকে। এবার সেই তিক্ত স্মৃতি ভুলে নতুন করে ভালো কিছু করার লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের। টাইগারদের সামনে থাকবে আগের ব্যর্থতা কাটিয়ে সফলভাবে সফর শেষ করার সুযোগ। প্রায় চার বছর পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের এই সফর তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার আশা,

সব ফরম্যাট মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ একটি সিরিজ উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভালো পারফরম্যান্সের পর দেশের মাঠে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় তারা বেশ উচ্ছ্বসিত। হারারে ও বুলাওয়ের দর্শকদের সমর্থন দলকে আরও অনুপ্রাণিত করবে বলেও মনে করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন বাবর হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত বদলি-পদোন্নতির আশ্বাস দিয়ে কাড়ি কাড়ি টাকা কামাচ্ছিলেন তারা গরু কুরবানি কমছে, কারণ কী? এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ, কারণ কী? নিহত আব্দুল্লাহ ছাড়াও একই মাদ্রাসার আরও ৪ শিশুকে বলাৎকার করেন শিক্ষার্থী শিহাব আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা: অর্থনীতি, জঙ্গিবাদ ও পররাষ্ট্রনীতিতে ইউনূস ও বিএনপি সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে এইচএসসি পাস ‘প্রফেসর’ থেকে জামায়াত আমিরের উপদেষ্টা মাহমুদুলের দুই যুগের প্রতারণার ইতিহাস বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু কেমন আছে বাংলাদেশ ২.০? ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১২২৩ মাত্র এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি কুরবানি ঈদ ঘিরে চাঙ্গা রেমিট্যান্স, বিশ দিনে এলো ২.৬২ বিলিয়ন ডলার