এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ, কারণ কী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৬

এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ, কারণ কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৬ |
দেশের কৃষি খাতে দীর্ঘদিন ধরে খেলাপি ঋণের হার তুলনামূলক কম থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মাত্র এক বছরের ব্যবধানে এ খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২৯০ শতাংশ, যা দেশের ব্যাংকিং খাত ও কৃষি অর্থনীতির জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, বেনামি ঋণ বিতরণ, দুর্বল তদারকি ও বকেয়া ঋণের চাপের কারণে কৃষি খাতে আর্থিক ঝুঁকি দ্রুত বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, কৃষি খাতের খেলাপি ঋণ আদায়ের জন্য ব্যাংকগুলোকে উৎসাহ দিতে হবে। পাশাপাশি কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। খেলাপি ঋণ আদায় করে এ খাতে এর চাপ কমাতে হবে। তবে এ খাতে আগের

বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে ঋণ বিতরণ বেড়েছে। কিন্তু লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণের হার কম। পরিপ্রেক্ষিতে কৃষি খাতে ঋণ বিতরণ বাড়ানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক থেকে কৃষি খাতেও ব্যাপক হারে বেনামি ঋণ দেওয়া হয়েছে। যেগুলো এখন আদায় হচ্ছে না, যা পর্যায়ক্রমে খেলাপি হচ্ছে। আওয়ামী লুটপাটের নেতিবাচক প্রভাব এখন পড়ছে কৃষি খাতে। প্রতিবেদন থেকে দেখা যায়, কৃষি খাতে বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণ সবচেয়ে বেশি বেড়েছে বিশেষায়িত ব্যাংকগুলোর। গত বছরের মার্চে তাদের খেলাপি ঋণ ছিল ২ হাজার ৭০৯ কোটি টাকা। চলতি বছরের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১৮ কোটি টাকা। বৃদ্ধির

হার ২৯৫ শতাংশের বেশি। খেলাপি ঋণ বাড়ার প্রক্রিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংকগুলো। গত বছরের মার্চে এসব ব্যাংকে খেলাপি ছিল ২৭৫ কোটি টাকা। চলতি বছরের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ কোটি টাকা। বৃদ্ধির হার ২২৩ শতাংশ। সরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোয় গত বছরের মার্চে খেলাপি ঋণ ছিল ১ হাজার ৫৮৮ কোটি টাকা। চলতি বছরের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬ কোটি টাকা। বৃদ্ধির হার ২২০ শতাংশ। বেসরকারি খাতের ব্যাংকগুলোয় খেলাপি ঋণ তুলনামূলকভাবে কম বেড়েছে। এসব ব্যাংকে গত বছরের মার্চে খেলাপি ছিল ৫৯০ কোটি টাকা। চলতি বছরের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৭২০ কোটি টাকায়। ওই সময়ে খেলাপি ঋণ বেড়েছে ২২ শতাংশ। প্রতিবেদন থেকে

পাওয়া তথ্যে দেখা যায়, কৃষি খাতে খেলাপি ঋণ বাড়ার পাশাপাশি বকেয়া ঋণও বেড়েছে। যেগুলোর বড় অংশ অচিরেই পরিশোধ করা না হলে খেলাপিতে পরিণত হবে। এমন বকেয়া ঋণের পরিমাণ গত বছরের মার্চে ছিল ১০ হাজার ৯৭ কোটি টাকা। চলতি বছরের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৭৩১ কোটি টাকায়। আলোচ্য সময়ে তা বেড়েছে ১২৫ শতাংশ। এ ঋণও বিশেষায়িত ব্যাংকগুলোয় বেশি বেড়েছে। কারণ, এসব ব্যাংক সবচেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ করে। এসব ঋণ বকেয়া হওয়ায় আগামী দিনে এ খাতে খেলাপি ঋণ ফের বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে এ খাতে ঋণ আদায়ও বেড়েছে ১৫ দশমিক ৪০ শতাংশ। আদায়যোগ্য কিন্তু আদায় হয়নি—এমন ঋণ

বেড়েছে ৪৫ শতাংশ। ফলে এসব ঋণও খেলাপির আশঙ্কায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন বাবর হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত বদলি-পদোন্নতির আশ্বাস দিয়ে কাড়ি কাড়ি টাকা কামাচ্ছিলেন তারা গরু কুরবানি কমছে, কারণ কী? এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ, কারণ কী? নিহত আব্দুল্লাহ ছাড়াও একই মাদ্রাসার আরও ৪ শিশুকে বলাৎকার করেন শিক্ষার্থী শিহাব আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা: অর্থনীতি, জঙ্গিবাদ ও পররাষ্ট্রনীতিতে ইউনূস ও বিএনপি সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে এইচএসসি পাস ‘প্রফেসর’ থেকে জামায়াত আমিরের উপদেষ্টা মাহমুদুলের দুই যুগের প্রতারণার ইতিহাস বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু কেমন আছে বাংলাদেশ ২.০? ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১২২৩ মাত্র এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি কুরবানি ঈদ ঘিরে চাঙ্গা রেমিট্যান্স, বিশ দিনে এলো ২.৬২ বিলিয়ন ডলার