কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৬

কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৬ |
মাথার সামনের চুলের স্টাইল ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো হওয়ায় শখ করে ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘নেইমার’। সাড়ে তিন বছর ধরে ষাঁড়টিকে যত্ন ও ভালোবাসায় লালন-পালন করেছেন যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গামশিয়াহাটি গ্রামের নিরঞ্জন পাঁড়ের ছেলে দেবু পাঁড়ে। মঙ্গলবার (১৯ মে) সকালে গিয়ে দেখা যায়, ‘নেইমার’ নামের বিশাল আকৃতির ষাঁড়টি দড়ি ছাড়াই খামারে ঘোরাঘুরি করছে। ফেলেক্সভি জাতের প্রায় এক হাজার ৩০০ কেজি ওজনের এ ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। শান্ত স্বভাব, সুউচ্চ দেহ, আকর্ষণীয় গঠন ও মাথার সামনের ঘন চুলের কারণে অন্য গরুর তুলনায় সহজেই আলাদা করে নজর কাড়ছে ‘নেইমার’। খামারি নিরঞ্জন পাঁড়ে জানান, মাথার সামনের চুলের স্টাইল অনেকটা

নেইমার জুনিয়রের মতো হওয়ায় তার ছেলে শখ করে ষাঁড়টির নাম রেখেছেন ‘নেইমার’। তিনি বলেন, আশা করছি কুরবানির আগমুহূর্তে পছন্দমতো দাম পাব।বর্তমানে ১২ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে, তবে দরদামের সুযোগ রয়েছে। জানা গেছে, প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার ষাঁড়টির ওজন প্রায় এক হাজার ৩০০ কেজি। প্রতিদিন তাকে প্রায় এক হাজার ৫০০ টাকার খাবার খাওয়ানো হয়। খাদ্যতালিকায় রয়েছে খৈল, ভুসি, খড়, ভুট্টার গুঁড়া, দেশি সবুজ ঘাস এবং পরিমাণমতো চালের খুদ দিয়ে রান্না করা ভাত। খামারির দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটিকে বড় করা হয়েছে। মোটাতাজাকরণের জন্য কোনো ধরনের ইনজেকশন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি। ফলে কুরবানির পশু হিসেবে এটি ক্রেতাদের কাছে

বিশেষ আকর্ষণ তৈরি করেছে। অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তহীদুল ইসলাম জানান, তিনি ইতোমধ্যে দুইবার ষাঁড়টি পরিদর্শন করেছেন। তিনি বলেন, ষাঁড়টি খোলা পরিবেশে পালন করা হচ্ছে এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম