ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ
আইপিএলে কোহলির নতুন রেকর্ড
ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো
‘ফিট নন’ লুকাকু, তবুও বেলজিয়ামের বিশ্বকাপ দলে
বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস
২০২৬ বিশ্বকাপ: এমবাপের নেতৃত্বে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা
ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী
মুমিনুলের রেকর্ড ভাঙলেন মুশফিক
বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে বিরল এক রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেটের মাঠে চলমান ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার। আর এতেই দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি এখন তার নামেই।
বাংলাদেশের হয়ে মোট ১৪টি সেঞ্চুরি করলেন মুশফিক। এর মুমিনুল হকের (১৩টি সেঞ্চুরি) সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন তিনি। আজ পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ডটি একান্তই নিজের নামে করে নিলেন মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৮৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩১ রান।
চলমান টেস্টের এই দ্বিতীয় ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন মুশফিক। ৭৩তম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। তিন
সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। এর আগে ৬১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নেন মুশফিক। এই মাসের ২৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে তার ২১ বছর পূর্ণ হবে। ৩৯ বছর বয়সে এসেও নিজের ফর্ম ঠিকই ধরে রেখেছেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার।