ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘ফিট নন’ লুকাকু, তবুও বেলজিয়ামের বিশ্বকাপ দলে
বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস
২০২৬ বিশ্বকাপ: এমবাপের নেতৃত্বে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা
ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী
বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র
ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ
মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী
ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো
এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালে গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে মাথা নত করতে হয়েছে আল-নাসরকে। শেষ বাঁশি বাজার পর দলের বাকি সবাই মাঠে দাঁড়িয়ে রুপার মেডেল নিয়েছেন।
কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে ছিলেন না। মেডেল অনুষ্ঠান এড়িয়ে সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে গেছেন তিনি। সেই রাতের সবচেয়ে আলোচিত ছবি হয়ে উঠেছে রোনালদোর এই প্রস্থান।
ফাইনালের আগে আল-নাসরকে ঘিরে প্রত্যাশা ছিল বিশাল। নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে খেলছিল দলটি। দলের প্রায় সব খেলোয়াড় মাঠে ছিলেন। কোচ হোর্হে হেসুসের এই দল রোনালদোর আল-নাসর যুগে প্রথমবারের মতো কোনো বড় মহাদেশীয় শিরোপা জিতবে বলেই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু মাঠে দুর্বল পারফরম্যান্স এবং শেষ পর্যন্ত হার। সব
স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে দলটির। শেষ বাঁশি বাজার পর টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে বিধ্বস্ত রোনালদোর চেহারা। কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকেন তিনি। তারপর সরাসরি হাঁটতে শুরু করেন ড্রেসিংরুমের দিকে। আর ফিরেও তাকাননি। বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রুপার মেডেল নেন কিছুক্ষণ পর। কিন্তু রোনালদো তখন সেখানে ছিলেন না। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা সৌদি আরবে আসার পর থেকে বড় কোনো শিরোপা জিততে পারছেন না। এই হার যেন সেই হতাশার আরেকটি অধ্যায় যোগ করল।