বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
ফুটবল বিশ্বকাপের ফাইনালে এবার মাঠ মাতাবেন বিশ্বখ্যাত সব সঙ্গীত তারকারা। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। আর সেই ম্যাচের বিরতিতে দেখা যাবে এক জমকালো কনসার্ট, যেখানে পারফর্ম করবেন পপ কুইন ম্যাডোনা, কলম্বিয়ান তারকা শাকিরা এবং কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)। বৃহস্পতিবার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এই খবরটি নিশ্চিত করেছে। সাধারণত আমেরিকার ‘সুপার বোল’ ফুটবল টুর্নামেন্টে বিরতির সময় এমন বড় আয়োজন দেখা যায়, তবে ফুটবল বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম এমন কিছু হতে যাচ্ছে। শাকিরার নতুন গান ‘দাই দাই’ ২০১০ বিশ্বকাপের সেই বিখ্যাত ‘ওয়াকা ওয়াকা’ গানের কথা নিশ্চয়ই মনে আছে? সেই শাকিরা আবারও ফিরছেন বিশ্বকাপের অফিশিয়াল গান নিয়ে। এবারের গানের

শিরোনাম রাখা হয়েছে ‘দাই দাই’ (Dai Dai)। গানটিতে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ার শিল্পী বার্না বয়। ইতিমধ্যে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে গানটির ভিডিওর কিছু অংশ প্রকাশ করে ভক্তদের মনে দারুণ উত্তেজনা তৈরি করেছেন শাকিরা। বিরতির সময় নিয়ে সংশয় ফুটবল ম্যাচে সাধারণত বিরতি থাকে ১৫ মিনিট। কিন্তু ম্যাডোনা, শাকিরা বা বিটিএস-এর মতো বড় তারকারা যখন মঞ্চে উঠবেন, তখন বিরতির সময় অনেকটা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন এই পুরো অনুষ্ঠানটির দায়িত্ব পালন করছেন। শিশুদের জন্য ফান্ড ফিফা জানিয়েছে, এই বড় আয়োজন থেকে তারা ১০০ মিলিয়ন ডলার সংগ্রহ করার লক্ষ্য নিয়েছে, যা সারাবিশ্বের শিশুদের শিক্ষার কাজে ব্যয় করা হবে। সব মিলিয়ে

৪৮ দলের এই বিশাল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুন থেকে। এখন মাঠের ফুটবলের পাশাপাশি গ্ল্যামারের এই নতুন চমক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট