২০২৬ বিশ্বকাপ: এমবাপের নেতৃত্বে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

২০২৬ বিশ্বকাপ: এমবাপের নেতৃত্বে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
সামনেই মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের আসর। আর এই মহাযজ্ঞের জন্য নিজেদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। গত বৃহস্পতিবার ঘোষিত এই শক্তিশালী দলের নেতৃত্বে থাকছেন সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কোচ দেশম এবারের আসরের পরেই কোচের দায়িত্ব থেকে বিদায় নেবেন। তার ঘোষিত এই স্কোয়াডে বড় কোনো চমক না থাকলেও দলের অভিজ্ঞ ও তরুণদের ভারসাম্য রাখা হয়েছে নিখুঁতভাবে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় গত মাসে উরুর ইনজুরিতে পড়েছিলেন এমবাপে। লা লিগার গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ মিস করলেও তাকে নিয়েই বিশ্বকাপের মিশনে নামছে ফ্রান্স। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডই সম্ভবত

দলের অধিনায়কত্ব করবেন। তার সঙ্গে আক্রমণভাগে থাকছেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, পিএসজির তরুণ প্রতিভা দেশিরে দুয়ে এবং বায়ার্ন মিউনিখের মাইকেল অলিসের মতো তারকারা। এবারের দলে নতুন মুখ হিসেবে আলাদা নজর কাড়ছেন রায়ান চেরকি। ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ২২ বছর বয়সী এই প্লেমেকারের এটাই প্রথম বিশ্বকাপ। রক্ষণে আর্সেনাল তারকা উইলিয়াম সালিবার ওপর থাকবে বড় ভরসা। মজার ব্যাপার হলো, আট বছর আগে রাশিয়ার সেই শিরোপাজয়ী দল থেকে এবার টিকে আছেন মাত্র চারজন— এমবাপে, দেম্বেলে, লুকাস হার্নান্দেজ এবং এনগোলো কান্তে। ### ফ্রান্সের ২৬ সদস্যের দল: **গোলরক্ষক:** মাইক মাইনান, রবিন রিসার ও ব্রাইস সাম্বা। **রক্ষণভাগ:** লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে,

ম্যাক্সেন্স ল্যাক্রুয়া, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানো। **মধ্যমাঠ:** এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়াঁ চুয়ামেনি ও ওয়ারেন জায়ার-এমেরি। **আক্রমণভাগ:** মাগনেস আকলিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেশিরে দুয়ে, মাইকেল অলিস, কিলিয়ান এমবাপে, জাঁ-ফিলিপ মাতেতা ও মার্কাস থুরাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গায়ে হাত দেওয়া লোকও কমিটিতে ক্ষোভে রাজনীতি ছাড়লেন এনসিপি নেত্রী ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? মাছ-মাংস, ডিম-সবজির দাম নাগালের বাইরে, সাধারণের দুর্ভোগ চরমে ট্রাম্প-শি বেইজিং সম্মেলনের খুঁটিনাটি: ইরান, তাইওয়ান সংকট থেকে শুরু করে বাণিজ্য-কূটনীতির ঐতিহাসিক অধ্যায় বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস ২০২৬ বিশ্বকাপ: এমবাপের নেতৃত্বে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের শিশুদের কি ৬ মাস বয়সে হামের প্রথম টিকা দেয়া উচিৎ? সম্ভাব্য ৩ ডোজের হামের টিকা সংক্রান্ত প্রস্তাবনা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের জন্য বন্দর খুলে দিচ্ছে বাংলাদেশ জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ