বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৬

বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন একদল আন্তর্জাতিক বিজ্ঞানী। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অতিরিক্ত তাপমাত্রা ফুটবলারদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপেও গরম আবহাওয়ার কারণে খেলোয়াড়দের ভোগান্তিতে পড়তে হয়েছিল। গবেষকদের মতে, বিশ্বকাপের জন্য নির্ধারিত ১৬টি স্টেডিয়ামের মধ্যে ১৪টিতেই বিপজ্জনক মাত্রার গরমের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও উত্তর মেক্সিকোর বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা কখনো কখনো ৪০ ডিগ্রির কাছাকাছিও পৌঁছাতে পারে। বিজ্ঞানীরা বলছেন, শুধু তাপমাত্রা নয়—আর্দ্রতা, সূর্যের তীব্রতা এবং বাতাসের গতিও খেলোয়াড়দের

শরীরে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এ কারণে তারা ফিফাকে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের দাবি, বর্তমান নির্দেশনা আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তারা দীর্ঘ সময়ের কুলিং ব্রেক, চরম আবহাওয়ায় ম্যাচ বিলম্ব বা স্থগিতের স্পষ্ট নীতিমালা এবং খেলোয়াড়দের জন্য উন্নত কুলিং সুবিধা চালুর প্রস্তাব দিয়েছেন। যদিও ফিফা ইতোমধ্যে প্রতিটি ম্যাচের দুই অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের কুলিং ব্রেক চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি বদলি খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফদের জন্য জলবায়ু নিয়ন্ত্রিত বেঞ্চের ব্যবস্থাও রাখা হবে। সংস্থাটি তাপমাত্রা নির্ধারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ সূচক ব্যবহার করছে। তবে ২০ সদস্যের বিজ্ঞানী দলের মতে, এসব ব্যবস্থা যথেষ্ট নয়। তারা মনে করছেন,

তাপমাত্রা ২৮ ডিগ্রির বেশি হলে ম্যাচ পিছিয়ে দেওয়া বা স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া কুলিং ব্রেকের সময় অন্তত ছয় মিনিট করার পরামর্শও দিয়েছেন তারা। নিউ ওয়েদার ইনস্টিটিউটের পরিচালক অ্যান্ড্রু সিমস বলেন, অতিরিক্ত গরমে খেলোয়াড়দের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে পারে। তাই বিষয়টিকে অতি গুরুত্ব সহকারে দেখা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত গুলি করে, কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে সাব্বির কারাগারে ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যুতের সাশ্রয়ী স্ল্যাব থাকছে না, কিনতে হবে উচ্চমূল্যে ইউরোপের বাজারে চাহিদা কমছে বাংলাদেশে তৈরি পোশাকের, গার্মেন্টস খাতে বড় ধাক্কা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল