কে এই জার্মান মডেল? যার ছবিতে ‘লাইক’ দিয়ে আলোচনায় কোহলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৬

কে এই জার্মান মডেল? যার ছবিতে ‘লাইক’ দিয়ে আলোচনায় কোহলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ |
ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় এই তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জার্মান মডেল লিজলাজের একটি ছবিতে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। এ ঘটনার রেশ ধরে ‘ফিল্মিমন্ত্র মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে লিজলাজ জানান, ‘কিছু সাংবাদিক আমাকে টাকার অফার পর্যন্ত দিয়েছিলেন, যাতে আমি তার (বিরাট কোহলি) সম্পর্কে খারাপ কথা বলি এবং এমন সব অভিযোগ করি যা তিনি কখনোই করেননি। কিন্তু আমি কেন তা করতে যাব?’ এই জার্মান ইনফ্লুয়েন্সার ও গায়িকা আরও জানান, কোহলি তার প্রিয় ক্রিকেটার। টাকা বা সস্তা প্রচারের জন্য কারো সম্মানহানি করার কোনো ইচ্ছা তার নেই। কে এই লিজলাজ লিজলাজ দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তার

মা জার্মান এবং বাবা দক্ষিণ আফ্রিকান। জার্মান ও আফ্রিকান ভাষা ছাড়াও তিনি ডাচ, ফ্রেঞ্চ, রুশ এবং সামান্য স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন। তিনি মনোবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রিধারী এবং একজন সনদপ্রাপ্ত জীবনরক্ষাকারী সাঁতারু। এ ছাড়া ফুড ভ্লগিং, ভ্রমণ এবং গান লেখাতেও তার দারুণ আগ্রহ রয়েছে। কোহলির সেই ‘লাইক’ কাণ্ডের পর জানা যায়, লিজলাজ আইপিএলে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) একজন একনিষ্ঠ ভক্ত। গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ছোটবেলায় আমরা কেপটাউনের একটি সৈকতের কাছে থাকতাম। আমি সবসময় আমার স্থানীয় দলকে সমর্থন করতে ভালোবাসি। ভারতের মধ্যে বেঙ্গালুরুকেই আমার সবচেয়ে আপন মনে হয়’। ভারতে আসার পরই ক্রিকেটের সঙ্গে পরিচয় লিজলাজের। তবে অল্প দিনেই কোহলি তার

প্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন বলে জানান এই মডেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট