মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৬

মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ |
স্মার্টফোনে দ্রুত ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে অনেক সময় নেটওয়ার্কের গতি কমে যাওয়ায় মেসেজ পাঠানো, ভিডিও দেখা বা ওয়েবসাইট ব্যবহার করতে সমস্যা হয়। কিছু সহজ উপায় অনুসরণ করলে ঘরে বসেই মোবাইল ইন্টারনেটের গতি কিছুটা বাড়ানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহারের ফলে ক্যাশে ডেটা জমে যায়, যা সময়মতো পরিষ্কার না করলে ফোনের কার্যক্ষমতা ও নেট স্পিডে প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত ক্যাশে মুছে ফেলা উপকারী। একসঙ্গে অনেক অ্যাপ খোলা থাকলে ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ বেড়ে যায়, ফলে ইন্টারনেট ধীর হয়ে যেতে পারে। তাই অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা ভালো। একইভাবে, অটো আপডেট চালু থাকলে ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত ডেটা ব্যবহার

হয়, যা স্পিড কমিয়ে দিতে পারে—এ কারণে ম্যানুয়ালি আপডেট করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া অটো নেটওয়ার্ক সিলেকশন চালু থাকলে ফোন বারবার নেটওয়ার্ক বদলাতে পারে, যা সংযোগকে অস্থিতিশীল করে। তাই নিজের অপারেটরের নেটওয়ার্ক হাতে বেছে নিলে ইন্টারনেট তুলনামূলক স্থিতিশীল হতে পারে। সব মিলিয়ে ক্যাশে পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করা, অটো আপডেট নিয়ন্ত্রণ করা এবং ম্যানুয়ালি নেটওয়ার্ক নির্বাচন করার মাধ্যমে অতিরিক্ত খরচ ছাড়াই মোবাইল ইন্টারনেটের গতি কিছুটা উন্নত করা সম্ভব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন