আইসিসির সুখবর পেলেন সৈকত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৬

আইসিসির সুখবর পেলেন সৈকত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৬ |
আইসিসির পুরস্কার পেলেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ২০২৪ সালের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছিলেন তিনি। টানা দুই বছর ধারাবাহিক ভালো আম্পায়ারিংয়ের পুরস্কার হিসেবে তার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। বার্ষিক পর্যালোচনা ও নির্বাচন প্রক্রিয়া শেষে ২০২৬-২০২৭ আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের জন্য এমিরেটস আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা অপরিবর্তিত থাকছে। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে। আইসিসির আম্পায়ার নির্বাচন প্যানেলের বিস্তর মূল্যায়নের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বর্তমান এলিট আম্পায়ারদের দল তাদের দায়িত্বে বহাল থাকবে। গত এক বছরে তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। মাঠে আম্পায়ারদের

অসাধারণ পারফরম্যান্স, পেশাদারি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং তৃতীয় আম্পায়ার হিসেবে দক্ষতা আন্তর্জাতিক ক্রিকেটের মান ও সততা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আইসিসির ক্রিকেট বিষয়ক মহাব্যবস্থাপক ওয়াসিম খান (চেয়ারম্যান), সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগ রেফারি মাইক রাইলি, সাবেক আন্তর্জাতিক আম্পায়ার ও আম্পায়ার কোচ পিটার ম্যানুয়েল এবং সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারকে নিয়ে গঠিত আম্পায়ার নির্বাচন প্যানেল আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন স্তরের আম্পায়ার ও রেফারিদের পারফরম্যান্স পর্যালোচনা করে বিদ্যমান প্যানেল বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। ম্যাচ রেফারি (২০২৬-২৭) জেফ ক্রো (নিউজিল্যান্ড), রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ), জাভাগাল শ্রীনাথ (ভারত) আম্পায়ার্স (২০২৬-২৭) কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ

(ইংল্যান্ড), রিচার্ড কেটলবরো (ইংল্যান্ড), নীতিন মেনন (ভারত), আল্লাহউদ্দিন পালেকার (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া), অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি