বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৬ |
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধের শঙ্কা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে স্বর্ণের দামে। বিশ্ববাজারে গত এক সপ্তাহজুড়ে বেড়েই চলছে মূল্যবান ধাতুটির দাম। রয়টার্স বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা ও ডলারের দাম কমায় স্বর্ণের ঝুঁকছে বিনিযোগকারীরা। শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে গিয়েছিল। এতে প্রতি আউন্স ৪ হাজার ৭১৯ দশমিক ৬৮ ডলারে পৌঁছায়। চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটি মোট ২.৩ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৩০ দশমিক ৭০ ডলারে লেনদেন শেষ করেছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে সুদ বাড়ার সম্ভাবনা ২২ শতাংশ থেকে কমে ১৪

শতাংশে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের অবসান নিয়ে আশাবাদ বাড়ায় জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এতে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। ডেভিড মেগার বলেন, স্বর্ণ এখন নিরাপদ বিনিয়োগের চেয়ে ঝুঁকিপূর্ণ সম্পদের মতো আচরণ করছে। ইরান পরিস্থিতির উত্তেজনা কমার সম্ভাবনা এবং তেলের দাম হ্রাস পাওয়ায় ভবিষ্যতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদ কমাতে পারে- এমন প্রত্যাশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন