ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশের মোট রিজার্ভ ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার
ফের মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ অবৈধ: চীন
ইউনিটপ্রতি যত টাকা বাড়তে পারে বিদ্যুতের দাম
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
বিদ্যুতের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
কোরবানীর পর্যাপ্ত পশু থাকলেও কেনার সক্ষমতা নেই অধিকাংশ মানুষের
আরও বাড়ল স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের মূল্য টানা ঊর্ধ্বগতিতে থেকে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবার স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্ক ঘিরে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত পাওয়ায় মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে, যা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৪৫ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫৪ দশমিক ২০
ডলারে পৌঁছেছে। বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, তেলের দাম কমলে সাধারণত বন্ডের দাম বাড়ে এবং ইল্ড কমে আসে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর গতি ধীর করতে পারে– এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছেন।