এ বছর ২৪ শতাংশ বাড়তে পারে জ্বালানি দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ April, ২০২৬

এ বছর ২৪ শতাংশ বাড়তে পারে জ্বালানি দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ April, ২০২৬ |
মধ্যপ্রাচ্য সংকট এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বড় ধাক্কা খেয়েছে বৈশ্বিক জ্বালানি বাজার। বিশ্বব্যাংকের ধারণা, এই সংকটের কারণে চার বছরের মধ্যে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি হতে পারে জ্বালানির দামে। বিশ্বব্যাংক জানিয়েছে, এর ফলে বিশ্বজুড়ে পণ্য বাজার, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক প্রভাব পড়বে। সংস্থাটির সাম্প্রতিক ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ এর প্রতিবেদনে এসব বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে জ্বালানির দাম প্রায় ২৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরবর্তী সময়ের সর্বোচ্চ পর্যায় হবে। সামগ্রিকভাবে পণ্যের দাম ১৬ শতাংশ বাড়ার আশঙ্কা রয়েছে। যার মূল কারণ জ্বালানি, সার এবং ধাতুর মূল্যবৃদ্ধি। বিশ্বব্যাংক বলছে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় সরবরাহ

সংকট তৈরি হয়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ৩৫ শতাংশ সমুদ্রপথে তেল পরিবাহিত হয়। সংঘাতের কারণে দৈনিক প্রায় ১ কোটি ব্যারেল তেল সরবরাহে প্রাথমিকভাবে বিঘ্ন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ইতোমধ্যে ব্যাপক বেড়েছে। এপ্রিলের মাঝামাঝিতে এটি বছরের শুরু থেকে ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ব্রেন্ট তেলের গড় দাম প্রতি ব্যারেল ৮৬ ডলার হতে পারে। যা ২০২৫ সালে ছিল ৬৯ ডলার। তবে পরিস্থিতি খারাপ হলে দাম ১১৫ ডলার পর্যন্তও পৌঁছাতে পারে। জ্বালানির পাশাপাশি সার বাজারেও বড় চাপ তৈরি হয়েছে। সারের দাম প্রায় ৩১ শতাংশ বাড়তে পারে, যার মধ্যে ইউরিয়ার দাম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা

রয়েছে। এতে বিশ্ব খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, সংঘাত দীর্ঘায়িত হলে আরও প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। ধাতব বাজারেও চাপ তৈরি হচ্ছে। অ্যালুমিনিয়াম, তামা ও টিনের মতো ধাতুর দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে। একই সঙ্গে ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম প্রায় ৪২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ম্যাক্রো অর্থনীতিতে প্রভাবও গুরুতর। উন্নয়নশীল দেশগুলোতে মূল্যস্ফীতি ২০২৬ সালে প্রায় ৫.১ শতাংশ হতে পারে, যা পূর্বাভাসের তুলনায় বেশি। আর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩.৬ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাংকের কর্মকর্তা ইন্দর্মিত গিল বলেন, যুদ্ধের প্রভাব ধাপে ধাপে আসে—প্রথমে জ্বালানির দাম

বাড়ে, পরে খাদ্যের দাম বাড়ে এবং শেষে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ায়, যা ঋণকে আরও ব্যয়বহুল করে তোলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা