শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬

শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ |
আপনার প্রিয় সন্তান স্কুলে গেলে মনটা কি সব সময় খুঁতখুঁত করে। শখের বাইকটি পার্ক করে নিশ্চিত হতে পারছেন না? মূল্যবান পার্স কিংবা গহনা খুঁজে না পাওয়ার বিড়ম্বনায় তো হরহামেশাই পড়তে হয়। এমন সমস্যার চমৎকার সমাধান নিয়ে এসেছে স্মার্ট ডিভাইস নির্মাতা শাওমি। ‘শাওমি স্মার্ট ট্যাগ’ নামের ডিভাইসটি তাৎক্ষণিক সন্ধান দেবে আপনার প্রিয় সন্তান কিংবা মূল্যবান জিনিসপত্রের। ১০ গ্রাম ওজনের খুদে এ ডিভাইসটি পানি ও ধুলাবালি প্রতিরোধী। অ্যান্ড্রয়েড ফোনে গুগল ফাইন্ড হাব অ্যাপ এবং আইফোনে অ্যাপল ফাইন্ড মাই অ্যাপ ডাউনলোড করে স্মার্ট ট্যাগের সঙ্গে যুক্ত করলেই যে কোনো দূরত্ব থেকেই কাঙ্ক্ষিত ব্যক্তি কিংবা বস্তু অনায়াসে ট্র্যাক করা যাবে। এছাড়া ব্লুটুথের সঙ্গে যুক্ত করে

১০০ মিটার পর্যন্ত ট্র্যাক করা সম্ভব। এর ব্যাটারি লাইফ এক বছর। ফলে ডিভাইসটি বার বার চার্জ করার ঝামেলা নেই। বৈশ্বিকভাবে গত ২৮ ফেব্রুয়ারি উন্মোচিত হয়েছে ডিভাইসটি। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী সমকালকে জানিয়েছেন, যে কোনো কিছু ট্র্যাক করার জন্য এটি সত্যি চমৎকার একটি ডিভাইস। বাইক কিংবা গাড়ি ট্র্যাক করতে বর্তমানে যেসব প্রযুক্তিগত সমাধান রয়েছে সেখানে মাসে মাসে একটা চার্জ দিতে হয়। কিন্তু স্মার্ট ট্যাগে সেরকম কিছু নেই। একবার কিনে নিলে আর বাড়তি খরচের প্রয়োজন নেই। দেশের বাজারে এটি আগামী মাসের শুরুর দিকে পাওয়া যাবে। দাম হতে পারে দুই থেকে আড়াই হাজার টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ