চলছে রিহ্যাব নির্বাচন, পরিচালক পদের কেন্দ্রবিন্দুতে তাসনোভা মাহবুব সালাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ April, ২০২৬

চলছে রিহ্যাব নির্বাচন, পরিচালক পদের কেন্দ্রবিন্দুতে তাসনোভা মাহবুব সালাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ April, ২০২৬ |
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিচালক পদে প্রার্থী হিসেবে তাসনোভা মাহবুব সালাম শক্ত অবস্থান তৈরি করেছেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে। রিহ্যাব সূত্রে জানা গেছে, প্রেসিন্ডেট পদে তিনটি প্যানেল ছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ৬ ভাইস প্রেসিডেন্ট ও ১৯ পরিচালক পদেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিভিন্ন পদে ৭৭ জন আবাসন ব্যবসায়ী এ নির্বাচনে লড়ছেন।

এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন ও চট্টগ্রামের ৬১ জন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিচালক পদে প্রার্থী হিসেবে তাসনোভা মাহবুব সালাম শক্ত অবস্থান তৈরি করেছেন বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে। তাসনোভা মাহবুব সালাম একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব। শিক্ষা, আইন, ব্যবসা এবং গণমাধ্যম-এই চারটি ক্ষেত্রেই তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। একাডেমিক উৎকর্ষ, পেশাগত নেতৃত্ব এবং গবেষণাধর্মী কাজের মাধ্যমে তিনি নিজেকে একটি প্রভাবশালী অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষাজীবনে তিনি টিকাটুলির ভিকারুননিসা নুন স্কুল থেকে এসএসসি এবং ভিকারুননিসা নুন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (বিএ) ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি লাভ করেন। আইন শিক্ষার প্রতি আগ্রহ থেকে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন এবং পরবর্তীতে সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। মানবিক শিক্ষা থেকে শুরু করে আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক আইনে তার এই উচ্চতর শিক্ষা তাকে একটি দৃঢ় পেশাগত ভিত্তি প্রদান করেছে। পেশাগত জীবনে তিনি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একুশে টেলিভিশন লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন। এছাড়া তিনি ঢাকা ক্লাবের সদস্য এবং গবেষণা কার্যক্রমের সাথেও সম্পৃক্ত। ব্যক্তিগতভাবে তিনি নেতৃত্বগুণে বিশ্বাসী,

উদ্ভাবনী চিন্তাধারার অনুসারী এবং দায়িত্বশীল সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, গবেষণা ও গণমাধ্যম-এই তিন ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করে একটি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। আসন্ন রিহ্যাব নির্বাচনে পরিচালক পদে তার প্রার্থিতা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ভোটে তার ব্যালট নম্বর ৭২। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং বহুমুখী দক্ষতা তাকে এই পদে এগিয়ে রাখছে। এএইচ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা