যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ |
মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডার বর্তমানে ৪১ কোটি ৩৩ লাখ ব্যারেল তেল রয়েছে, যা দিয়ে বিশ্বের মাত্র ৪ দিনের তেলের চাহিদা মেটানো সম্ভব। শুক্রবার মার্কিন জ্বালানি মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা কৌশলগত তেল ভাণ্ডার থেকে ৮৪ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ৪টি কোম্পানিকে ঋণ হিসেবে দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের যুদ্ধের সময় তেলের দাম নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় এটি এই ভাণ্ডার থেকে দ্বিতীয়বার তেল ছাড় করা হলো। তাসনিম বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যে কোম্পানিগুলো এই তেল ঋণ পেয়েছে সেগুলো হলো, গ্যানর ইউএসএ, ফিলিপস ৬৬, ট্রাফিগুরা ট্রেডিং এবং ম্যাকোয়ারি কমোডিটিজ ট্রেডিং। যুক্তরাষ্ট্র ১ এপ্রিল ঘোষণা করেছিল যে

তারা দ্বিতীয় ধাপে কৌশলগত তেল ভাণ্ডার থেকে সর্বোচ্চ ১০ মিলিয়ন ব্যারেল তেল ঋণ হিসেবে দেবে। যুক্তরাষ্ট্র চলতি বছর এবং আগামী বছরে মোট ১ কোটি ৭২ লাখ ব্যারেল কৌশলগত তেল ভাণ্ডার থেকে ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা করেছে। এটি আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সঙ্গে ৩২টি দেশের একটি বৃহত্তর চুক্তির অংশ, যার আওতায় মোট ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়া হবে। কৌশলগত ভাণ্ডার থেকে অপরিশোধিত তেল ছাড়ার মূল উদ্দেশ্য হলো যুদ্ধের কারণে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণ করা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ ইতিহাসে তেল বাজারে সবচেয়ে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। গত মাসে কৌশলগত তেল ভাণ্ডার থেকে প্রথম ধাপে তেল ছাড়ার সময় তেল

কোম্পানিগুলো মাত্র ৪ কোটি ৫২ লাখ ব্যারেল তেল পেয়েছিল, যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয় যে পরিমাণ তেল দিতে চেয়েছিল তার প্রায় ৫২ শতাংশ। সূত্র: পার্সটুডে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়