হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬ |
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নতুন করে টোল বা মাশুল আরোপ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি বাণিজ্য প্রতিনিধিরা জানিয়েছেন, পণ্যবাহী জাহাজগুলোকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল দিতে হবে। একটি সুপার ট্যাংকার পার হওয়ার ক্ষেত্রে এই অংক কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। মজার বিষয় হলো, এই অর্থ কোনোভাবেই ডলারে পরিশোধ করা যাবে না; বরং চীনের মুদ্রা ইউয়ান অথবা ডিজিটাল কারেন্সি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে দিতে হবে। তবে যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না, তাদের কোনো ফি দিতে হবে না। হরমুজ

পারাপারে ইরানের নতুন শর্তাবলি: ১. আগাম নোটিশ: জাহাজ চলাচলের আগে ইমেইলের মাধ্যমে বিস্তারিত তথ্যসহ আগাম নোটিশ দিতে হবে এবং ইরানি কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। ২. নির্দিষ্ট রুট: জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষে বিশেষ করে কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চল দিয়ে চলতে হবে। ৩. মিত্র ও শত্রু দেশ: ইরানের বন্ধুপ্রতিম দেশগুলো সহজে পার হতে পারলেও শত্রুভাবাপন্ন দেশের জাহাজ চলাচলে কঠোরতা বজায় রাখা হবে। ৪. আগাম টোল: জাহাজ পার হওয়ার আগেই নির্ধারিত টোল পরিশোধ করতে হবে। কেন ইউয়ান ও ক্রিপ্টোকারেন্সি? যুক্তরাষ্ট্র ও ইউরোপের কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলে ডলারের মাধ্যমে লেনদেন করা ইরানের জন্য প্রায় অসম্ভব। ক্রিপ্টোকারেন্সি লেনদেন শনাক্ত করা কঠিন এবং ইউয়ানে পেমেন্ট নিলে পশ্চিমা ব্যবস্থার

ওপর নির্ভরশীল হতে হয় না। আঞ্চলিক সূত্রগুলো বলছে, ইরান ইতিমধ্যে ইউয়ানে টোল আদায় শুরু করেছে। আরব দেশগুলোর উদ্বেগ ইরানের এই পদক্ষেপ উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নতুন শঙ্কার জন্ম দিয়েছে। তারা মনে করছে, এই ব্যবস্থার ফলে বিশ্ব তেলের বাজার ধীরে ধীরে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থা থেকে দূরে সরে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়