জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬

জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ |
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ফের নিম্নমুখী হয়েছে। গত অক্টোবর-ডিসেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০৩ শতাংশ। এর আগের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ। ওই দুই সময়ের তুলনায় গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধি কম হয়েছে। সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, গত ফেব্রুয়ারির শেষ দিন থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা করে। পরে যুদ্ধ আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এতে বৈশ্বিক বাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। পাশাপাশি জ্বালানি তেল

ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে দেশেও জ্বালানির সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। এছাড়াও বিগত অন্তর্বর্তীকালীন সরকার ও নতুন সরকার ক্ষমতায় এসে অর্থ সংকটে পড়ে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়ন করতে পারছে না। এসব কারণে দেশের জিডিপির প্রবৃদ্ধির হার বাধাগ্রস্ত হচ্ছে। বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে। এ খাতে প্রবৃদ্ধির হার ১ দশমিক ২৭ শতাংশ। কৃষি খাতে ৩ দশমিক ৬৮ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অথচ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতে সর্বোচ্চ ৬ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এক প্রান্তিকের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধির হার বেশ কমেছে।

কৃষি ও সেবা খাতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বেড়েছে। গত অর্থবছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছিল ২ দশমিক ০৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তা বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশে উঠেছিল। গত প্রান্তিকে তা ফের কমে গেল। জানা গেছে, জিডিপিতে শিল্প খাতের অবদানই বেশি। কিন্তু এ খাতের প্রবৃদ্ধির হার কমায় সার্বিকভাবে বছর শেষে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী