গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
বিশ্বব্যাপী সম্ভাব্য অর্থনৈতিক মন্দা ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে দেশের প্রধান দুই বৈদেশিক আয়ের উৎস পোশাক রপ্তানি ও প্রবাসী আয় একসঙ্গে চাপে পড়লে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক মন্দার প্রভাবে উন্নত দেশগুলোতে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে গেলে প্রথমেই অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে তৈরি পোশাক খাতে। ২০০৬ থেকে ২০০৯ সালের বৈশ্বিক মন্দার সময়ও একই চিত্র দেখা গিয়েছিল, যখন পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য ধস নামে। বর্তমান পরিস্থিতিতেও তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক বাজারে অস্থিরতার কারণে উৎপাদন ব্যয় বাড়ছে। ফলে আন্তর্জাতিক

বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য। এতে করে অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যা ব্যাপক কর্মসংস্থান সংকট সৃষ্টি করতে পারে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের ওপরও প্রভাব ফেলতে পারে। দেশটির বিপুলসংখ্যক শ্রমিক ওই অঞ্চলে কর্মরত থাকায়, সেখানে সংকট তৈরি হলে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও চাপে পড়তে পারে। এমন প্রেক্ষাপটে সরকারের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তুলছেন সমালোচকরা। তাদের অভিযোগ, অর্থনীতির এই গুরুত্বপূর্ণ সংকটময় সময়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের বদলে রাজনৈতিক ও সাংবিধানিক ইস্যুতে বিতর্ক বাড়ানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সমালোচকদের মতে, অর্থনীতি যখন চাপে রয়েছে, তখন

প্রয়োজন ছিল দ্রুত কার্যকর নীতিমালা গ্রহণ, রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং প্রবাসী আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে সেই তুলনায় সরকারের উদ্যোগ যথেষ্ট দৃশ্যমান নয় বলেও অভিযোগ ওঠেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ না করলে সামনের দিনগুলোতে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়