লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬

লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
লেবাননের ত্রিপোলি শহরে ‍পাশাপাশি দুটি আবাসিক ভবন ধসে গেছে। দুর্ঘটনার পর আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান শেষে ১৪ জনের নিহতের খবর দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া কয়েকজন নিখোঁজ থাকতে পারেন। তবে ঠিক কতজন ভবন দুটিতে ছিলেন তা জানাতে পারেনি কেউ। সোমবার (৯ ফেব্রুয়ারি) লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) সিভিল ডিফেন্স প্রধানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ ক্রেইস জানান, উত্তরাঞ্চলীয় শহরটির বাব আল-তাব্বানেহ পাড়ায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা ১৪টি মরদেহ উদ্ধার করেছেন এবং আটজনকে জীবিত উদ্ধার করেছেন। এর আগে রোববার কর্মকর্তারা জানিয়েছিলেন যে, পাশাপাশি অবস্থিত দুটি ভবন ধসে পড়েছে। ত্রিপোলি পৌর কাউন্সিলের প্রধান আবদেল হামিদ কারামেহ জানান,

কতজন নিখোঁজ আছেন সে সংখ্যা তিনি নিশ্চিত করতে পারছেন না। তবে লেবাননের সিভিল ডিফেন্স উদ্ধার পরিষেবার প্রধান এর আগে জানিয়েছিলেন, ওই দুটি ভবনে মোট ২২ জন বাসিন্দা বসবাস করতেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে গত কয়েক সপ্তাহে বেশ কিছু পুরনো আবাসিক ভবন ধসে পড়েছে। এসব ঘটনা মূলত জরাজীর্ণ অবকাঠামো এবং দীর্ঘ বছরের অবহেলার চিত্রই ফুটিয়ে তুলছে। সূত্র: আরব নিউজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার ওষুধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড তনুর পোশাকে মিলল আরেকজনের রক্ত ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম পাসপোর্ট অফিসে ঘুসের ‘চ্যানেল মাস্টার’, মাসে কোটি টাকার ভাগবাঁটোয়ারা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের বাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান মুমিনুলের রেকর্ড ভাঙলেন মুশফিক আইপিএলে কোহলির নতুন রেকর্ড ওটিটিতে মুক্তি পেল বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘রঙবাজার’ বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি, বেতন ৪২ হাজার অন্যের সুখে খুশি হোন— তবেই আপনার জীবনেও খুলবে রহমত ও বরকতের দরজা জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, গালাগাল ও হুমকির অভিযোগ পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি গুগলের ফ্রি ১৫ জিবি স্টোরেজ বন্ধ হওয়ার খবরটি কি সত্য? বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গড়ে তোলার আশাবাদ নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী?