সাভার-আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলাম-সহ অন্যান্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

সাভার-আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলাম-সহ অন্যান্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে ভিত্তিহীন মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারের মাধ্যমে সাভার-আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলাম-সহ অন্যান্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোর মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজগুবি ও কাল্পনিক অভিযোগ তুলে সাভার-আশুলিয়ার নির্বাচিত সংসদ সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ত থাকার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ নেই। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় ন্যূনতম আইনি মানদণ্ডও অনুসরণ করা হয়নি। প্রমাণের অনুপস্থিতিতে এমন সর্বোচ্চ শাস্তির রায় কেবল বিচারিক প্রহসনই নয় বরং ন্যায়বিচার ও

আইনের শাসনের ওপর সরাসরি আঘাত এবং আদালতকে ব্যবহার করে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বিরোধী মত দমন ও রাজনৈতিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচারের মাধ্যমে এ ধরনের রায় দেওয়া হচ্ছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং জনগণের ন্যায়বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। আইন-আদালতকে ব্যবহার করে এই অবৈধ দখলদার সরকারের এ ধরনের ন্যক্কারজনক ও নির্বিচার প্রতিহিংসা পরায়ণতা কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে। যা আধুনিক সভ্য রাষ্ট্রে ও মানব সভ্যতায় একবারেই বেমানান। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?