খাঁটি স্বর্ণ চেনার উপায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬

খাঁটি স্বর্ণ চেনার উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ |
স্বর্ণের বাজারে আগুন, অর্থাৎ দাম আকাশচুম্বী। তবুও গহনা কেনায় খামতি নেই। অতিরিক্ত অর্থ ব্যয় করেই নারীরা স্বর্ণের গহনা কিনছেন। স্বর্ণের গহনা কিনবেন ভালো কথা, কেনার আগে তা খাঁটি কিনা জেনে নেওয়া ভালো। কেননা প্রথম দেখায় আসল ও নকল স্বর্ণের মধ্যে পার্থক্য করা কঠিন। খাঁটি স্বর্ণের গহনা কীভাবে চিনবেন • খাঁটি স্বর্ণ চেনার সহজ ও নির্ভরযোগ্য উপায় হলো বিআইএস হলমার্ক দেখা। এতে থাকে একটি ত্রিভুজ আকৃতির (বিআইএস-এর লোগো), হলমার্কিং সেন্টারের সিল এবং স্বর্ণের বিশুদ্ধতার মান। বেশিরভাগ ক্ষেত্রে এই চিহ্নগুলো গহনার ভেতরের দিকেই খোদাই করা থাকে। • স্বর্ণের বিশুদ্ধতা বোঝাতে ক্যারেট (কেটি) দিয়ে নির্ধারণ করা হয়। এর মধ্যে

২৪কেটি সোনাই সবচেয়ে খাঁটি। তবে গহনা তৈরিতে সাধারণত ২২কেটি (৯১৬), ১৮কেটি (৭৫০), ১৪কেটি (৫৮৫) ও ১০কেটি স্বর্ণ ব্যবহৃত হয়। ফাইননেস নম্বর যত বেশি হবে, স্বর্ণের মান তত উন্নত বলে ধরা হয়। • আসল স্বর্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। এটি অবশ্য তামা, দস্তা, স্টার্লিং সিলভার ইত্যাদির মতো অন্যান্য মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে। অল্প পরিমাণ নাইট্রিক অ্যাসিড ড্রপারের সাহায্যে গহনার ওপর ফেলুন। জায়গাটি সবুজ হয়ে গেলে বুঝবেন সেটি আসল স্বর্ণ নয়। • খাঁটি স্বর্ণ কখনোই চুম্বকের দিকে আকৃষ্ট হয় না। একটি চুম্বক নিয়ে গহনার কাছে ধরুন। যদি গহনা চুম্বকের সঙ্গে আটকে যায় তাহলে বুঝবেন সেটি

খাঁটি নয়। • চিনামাটি বা সিরামিকের প্লেটের ওপর স্বর্ণের বাট, কয়েন বা গহনা আস্তে আস্তে ঘষুন। যদি প্লেটের ওপর কালচে দাগ পড়ে তাহলে বুঝবেন যে স্বর্ণ কিনেছেন সেটি আসল নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার