শরীরের জন্য উপকারী যেসব বীজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬

শরীরের জন্য উপকারী যেসব বীজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ |
ঠিকমতো শরীরের যত্ন না নিলে নানা ধরনের অসুখ-বিসুখের ঝুঁকি বাড়ে। এ কারণে নিয়মিত শরীরের যত্ন নেওয়া জরুরি। সুষম আহার, শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমেই লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি। আমরা যা খাই তার প্রতিফলন দেখা যায় শরীরে। সুস্থ থাকতে তাই বাইরের ভাজাভুজি খাবার বাদ দিয়ে খাদ্যতালিকায় রাখতে পারেন নানা ধরনের বীজ। এতে শরীর একাধিক উপকার পাবে। চিয়া বীজ ওমেগা-৩ ফ্যাটি অ্য়াসিড, ম্যাগনেসিয়াম, অ্য়ান্টিঅক্সিডেন্ট ও ক্যালসিয়ামে পরিপূর্ণ চিয়া বীজ। কম ক্যালোরিযুক্ত এই বীজটি ডায়েটে রাখলে পেট ভর্তি থাকবে অনেকক্ষণ। এর ফলে বেশি খাওয়ার প্রবণতা কমবে। রক্তের শর্করাও নিয়ন্ত্রণে থাকবে। তিসি বীজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বীজ নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এই বীজ ডায়াবেটিস, হৃদরোগীদের জন্যও

উপকারী। প্রস্টেট ও স্তন ক্যানসারের ঝুঁকিও কমিয়ে দেয় এই বীজ। কুমড়োর বীজ একাধিক ভিটামিন ও খনিজে সমৃদ্ধ কুমড়োর বীজ। নিয়মিত এই বীজ খেলে হৃদরোগ, কোলেস্টেরল, ক্যানসার এবং হতাশা দূরে থাকবে। সূর্যমুখীর বীজ এতে রয়েছে ভিটামিন বি, ই, ওমেগা-৩ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব গুণের কারণেই এই বীজ ইমিউনিটি বাড়ায় এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়াতেও ভূমিকা রাখে এই বীজ। তিলের দানা নানা খনিজে সমৃদ্ধ তিলে রয়েছে সেলেনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে তারুণ্যতা বজায় রাখতে সাহায্য করে। সেই সঙ্গে বাতের ব্যথা কমাতেও ভূমিকা রাখে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল