রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬
     ৫:৩৯ অপরাহ্ণ

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৫:৩৯ 71 ভিউ
রাজধানীর বাজারে গত এক সপ্তাহে খাদ্যপণ্যের দামে মিশ্র চিত্র দেখা গেছে। মুরগির দাম বাড়তির দিকে এবং চিনির বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি সবজির ক্ষেত্রেও বড় ধরনের স্বস্তি নেই—কয়েকটি পণ্যের দামে সামান্য ওঠানামা হলেও অধিকাংশ সবজি এখনো তুলনামূলক চড়া দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। আজকের বাজারে মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা এবং বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে

প্রতি কেজি ৩০ টাকা ও চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা। এ ছাড়া বরবটি প্রতি কেজি ১০০ টাকা, মুলা ও শালগম প্রতি কেজি ৪০ টাকা করে, শিম প্রতি কেজি ৪০ টাকা। টমেটো প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা। লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া আজকের বাজারে তেলাপিয়া মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা এবং মাঝারি আকারের রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। কই মাছ প্রতি কেজি ২৫০

থেকে ২৮০ টাকা, চাষের শিং মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা এবং পাঙাশ মাছ প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শোল মাছ প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা এবং বড় চিংড়ি মাছ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বস্তি রয়েছে মাংসের বাজারে। এদিন ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালি প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বর্তমানে

ফার্মের ডিম ডজনপ্রতি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও একই ডিমের দাম ছিল ১২০ টাকা। সাদা ডিমের দাম ১২০ থেকে ১২৫ টাকা এবং দেশি হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায় মিলছে। এ বিষয়ে একজন ডিম ব্যবসায়ীরা বলেন, শীতকালে শাকসবজি ও দেশি মাছের সরবরাহ বাড়ায় ডিমের ওপর চাপ কমে যায়। ফলে দামও কিছুটা নামছে। পাইকারি বাজারে প্রতিটি ডিমের দাম বর্তমানে ৮ টাকার নিচে নেমে এসেছে। বাজারে আসা ক্রেতারা বলছেন, শীত এলেও কমছে না শীতের সবজির দাম। দাম ঠিক আগের মতোই আছে। এদিকে, বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে বেশিরভাগ সবজি কম দামে বিক্রি হচ্ছে। শীত মৌসুমে সবজির সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলকভাবে নিচে নেমেছে। ফলে প্রায়

সব ধরনের সবজির দামই এখন কম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা ৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব সরকারের ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত রাত ১২টার পর সেহরি খেলে কি রোজা হবে? ‘নির্ভয়া’ শুধু একটি ঘটনা ছিল না, এমন প্রতিদিনই ঘটছে: রানী মুখার্জি পরাজয়ে শেষ এশিয়ান কাপ মিশন ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমিসহ তিনজনের জামিন নামঞ্জুর দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস জ্বালানি সরবরাহে নজরদারি জোরদার, বিপিসির কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠন তেহরানে তেল ডিপোতে ইসরায়েলি হামলা, পাল্টা হামলার হুমকি ইরানের ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা