হাঁসের মাংসের যত উপকারিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ January, ২০২৬

হাঁসের মাংসের যত উপকারিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ January, ২০২৬ |
হাঁসের মাংস প্রোটিনের একটি চমৎকার উৎস । প্রোটিন আমাদের পেশী, ত্বক এবং রক্ত তৈরি এবং মেরামত করে আমাদের সুস্থ রাখে। হাঁসের মাংস আয়রনের একটি চমৎকার উৎস, যা আমাদের দিনে প্রয়োজনীয় লোহার ৫০ শতাংশ প্রদান করে। আয়রন সুস্থ রক্ত তৈরি করতে সাহায্য করে যা আমাদের শরীরে প্রবাহিত হয়, আমাদের শক্তি দেয় এবং আমাদের বৃদ্ধি পায়। হাঁসের মাংস খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। তবে শীতে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। নানাভাবেই রান্না করে খাওয়া যায় হাঁসের মাংস। তবে শুধু খাওয়াই নয়, সুস্বাস্থ্যের জন্যও হাঁসের মাংস বেশ উপকারী। বিশেষ করে যারা ওজন বাড়াতে চান, তাদের জন্য এই মাংস যাদুর মতো

কাজ করে। ১০০ গ্রাম হাঁসের মাংসে যা থাকে, ক্যালরি- ১৩০, আমিষ- ২১ দশমিক ৬, শর্করা- ০ দশমিক ১, চর্বি- ৪.৮, ক্যালসিয়াম- ৪। হাঁসের মাংস প্রোটিনের ভালো উৎস। এতে নিয়াসিন, ফসফরাস, রিবোফ্লোবিন, আয়রন, জিংক, ভিটামিন বি৬ এবং থায়ামিন আছে। এছাড়া অল্প পরিমাণে আছে ভিটামিন বি১২ এবং ম্যাগনেশিয়াম। চামড়াসহ হাঁসের মাংসে অধিক মাত্রায় ফ্যাট এবং কোলেস্টেরলও আছে। গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসে চর্বির পরিমাণ বেশি। এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বিও রয়েছে। সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্টেরল। তাই ওজন বাড়াতে হাঁসের মাংস খাওয়া উত্তম। খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, জিংক, কপার, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম আছে। হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড

যথেষ্ট পরিমাণে থাকে। তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে। তাছাড়া শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতেও সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিড। এ ছাড়া হাঁসের মাংসে উচ্চখনিজ পদার্থ থাকায় গলাব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তবে যাদের উচ্চরক্ত চাপের সমস্যা আছে, তাদের হাঁসের মাংস না খাওয়াই ভালো। আর খেলেও অল্প পরিমাণে। কারণ এতে রক্তচাপ বেড়ে যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল