শীতে লবঙ্গ চা খাওয়ার উপকারিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫

শীতে লবঙ্গ চা খাওয়ার উপকারিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ |
শীতে অনেকেরই সর্দি-কাশির সমস্যা বেড়ে যায়। এ সমস্যা কমাতে নিয়মিত লবঙ্গ চা খেতে পারেন। পুষ্টিবিদরাও শীতের সময়ে লবঙ্গ চা খাওয়ার পরামর্শ দেন। তবে লবঙ্গ চা শুধু ঠান্ডাজনিত সমস্যাই দূর করে তা নয়, বরং শরীরের আরও অনেক উপকার করে। যেমন- রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি : লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে টক্সিন মুক্ত রাখে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। হজমে সহায়ক : লবঙ্গ চা হজমে সহায়ক এনজ়াইম নিঃসরণে সাহায্য করে। পেটফাঁপা এবং গ্যাসের সমস্যাও দূরে রাখে। দাঁতের ব্যথায় : লবঙ্গে থাকা ইউজেনল মাড়ি, দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। এ ছাড়া মুখের ভিতরে থাকা খারাপ ব্যাকটেরিয়া দূর করে লবঙ্গ চা। ফুসফুসের স্বাস্থ্য : বুকে দীর্ঘ

দিন ধরে জমে থাকা সর্দি পাতলা করতে সাহায্য করে লবঙ্গ -চা। নিয়মিত এই চা খেলে ফুসফুসে ভাইরাস, ব্যাক্টেরিয়ার সংক্রমণও কমে। ওজন কমায় : লবঙ্গ চা অন্ত্রের জন্য ভালো। বিপাকহার বৃদ্ধি করতে সাহায্য করে এই পানীয়। যা ওজন কমানোর জন্য জরুরি। ক্যান্সার রোধে : লবঙ্গে থাকা প্রদাহনাশক উপাদান ইনফ্লেমেশন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ক্যান্সার প্রতিরোধেও এই চায়ের বিশেষ ভূমিকা রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে : শীতের সময়ে খাওয়া দাওয়া একটু বেশি হয়। এর ফলে রক্তে শর্করা বাড়তে থাকে। লবঙ্গ চা পানে ইনসুলিনের কার্যক্ষমতা স্বাভাবিক থাকে। খাবার খাওয়ার পর হঠাৎ করে রক্তের শর্করা বাড়ে না। কী ভাবে বানাবেন লবঙ্গের চা? এক কাপ পানি ফুটতে দিন।

এরপর তার মধ্যে এক চা চামচ গোটা লবঙ্গ দিয়ে ১৫ মিনিট ফোটান। তার পর আঁচ বন্ধ করে চায়ের পাত্র ঢাকনা দিয়ে রেখে দিন আরও ৫ মিনিট। এর পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। হালকা গরম থাকতে এই পানীয় খান। চাইলে এর সঙ্গে লেবু এবং মধুও মিশিয়ে নিতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত