আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ November, ২০২৫

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ November, ২০২৫ |
গাজীপুর মহানগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ২৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল হোটেলটিতে এই অভিযান পরিচালনা করে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, জিএমপি মোবাইল–২ ও কিলো–২ টিম যৌথভাবে হোটেলটিকে ঘিরে ফেলে। এ সময় হোটেলের কিছু কক্ষে নারী–পুরুষের উপস্থিতি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। তারা প্রকাশ্যে দেহ প্রদর্শনের মাধ্যমে অনৈতিক কাজের জন্য অন্যদের প্রলুব্ধ করার চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত হয়। অভিযানে মোট ২৪ জন—১৭ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করা হয়। পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ওসি আরও

জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন নং ২৭৫/২০২৫, তারিখ ২৫/১১/২০২৫–এর মাধ্যমে জিএমপি অধ্যাদেশ ৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এমন অভিযান চলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি