ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব?
যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
বাউলদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সিপিবির
মানিকগঞ্জে বাউলদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার (২৩ নভেম্বর) সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, দেশব্যাপী পীর-ফকির, বাউল, মাজারপন্থি আউলিয়াদের ওপর অব্যাহত হামলা, গ্রেফতার, নির্যাতনের ঘটনা সরকার উসকে দিচ্ছে।
মানিকগঞ্জে আজকের ঘটনায় দেখা গেছে, সন্ত্রাসীদের সঙ্গে যৌথভাবে পুলিশ সদস্যরাও সহিংসতায় নিয়োজিত ছিল। সরকার পুলিশকে সন্ত্রাসের পক্ষে ব্যবহার করছে।
তারা আরও বলেন, ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারপ্রধান ২০২৪ সালের আগস্ট মাসে অঙ্গীকার করেছিলেন, তার সরকার পরিচালনার লক্ষ্য হবে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা এবং প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করা। কিন্তু বাস্তবতা হলো তিনি কেবল সেই অঙ্গীকার বিস্মৃত
হননি, তার সরকার উগ্র ডানপন্থি শক্তিকে বিভিন্নভাবে মদদ জুগিয়ে দেশকে নতুন করে এক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। নেতৃবৃন্দ বিবৃতিতে নিপীড়িত বাউল-ফকিরদের পাশে বিবেকবান দেশবাসীকে দ্ব্যর্থহীন ও সোচ্চারভাবে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক স্বার্থান্ধ উগ্র ডানপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাউল-ফকির, পীর-ফকির, ধর্মীয় ও জাতিগতভাবে নির্যাতিত মানুষসহ নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠী এবং অর্থনৈতিকভাবে শোষিত কৃষক-শ্রমিক-সাধারণ ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রতিরোধী রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানান।