২০১৭ সালে মৃত ব্যক্তিও মামলার আসামি! ফেসবুকে ছেলের স্ট্যাটাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

২০১৭ সালে মৃত ব্যক্তিও মামলার আসামি! ফেসবুকে ছেলের স্ট্যাটাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
২০১৭ সালে মৃত ব্যক্তিও মামলার আসামি! ফেসবুকে ছেলের স্ট্যাটাস এক নজরে, ১,সাত বছর আগে মারা যাওয়া বাবাকে মামলার আসামি করায় ছেলের ক্ষোভ। ২,মৃত আবুল হোসেন আকন ছিলেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। ৩,বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস। মাদারীপুরের রাজৈরে সাত বছর আগে মৃত্যুবরণ করা এক ব্যক্তিকে সাম্প্রতিক একটি মামলায় আসামি করার অভিযোগ উঠেছে। মৃত বাবার বিরুদ্ধে এমন মামলা দায়েরের ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে এএইচ মিঠু আকন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন এবং বর্তমান বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এএইচ মিঠু আকন তার ফেসবুকে অভিযোগ করে লেখেন, "অবৈধ ইউনুস বাহিনীর ভূয়া ও মিথ্যা মামলা

থেকে বাদ যাননি আমার আব্বা, মরহুম আবুল হোসেন আকন। যিনি ২০১৭ সালে ইন্তেকাল করেছেন।" খোঁজ নিয়ে জানা যায়, মরহুম আবুল হোসেন আকন (সাগ্রু) মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন। রাজনৈতিকভাবে তিনি রাজৈর উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মাদারীপুর জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। গত ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ফেসবুকে ছেলের আবেগঘন বার্তা মিঠু আকন তার স্ট্যাটাসে উল্লেখ করেন, তার বাবা রাজনীতির উর্ধ্বে উঠে রাজৈরের মানুষের কাছে একজন সৎ ও ন্যায়বিচারক হিসেবে আস্থার প্রতীক ছিলেন। যার প্রমাণ তার জানাজায় মানুষের ঢল।

তিনি আক্ষেপ করে বলেন, "বর্তমান বাংলাদেশের বিচারব্যবস্থার প্রকৃত দৃশ্য ফুটে ওঠে এই মামলায়।" তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়টি সাধারণ মানুষের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন। দীর্ঘদিন আগে মারা যাওয়া একজন জনপ্রতিনিধির নাম মামলার এজাহারে আসায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত ও সত্যতা যাচাই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে