কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের দুই কর্মকর্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের দুই কর্মকর্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ৪৩তম ব্যাচের দুই শিক্ষানবিশ কর্মকর্তাকে সরকারি চাকরি হতে অবসান করা হয়েছে। কোনো প্রকার কারণ দর্শানো নোটিশ (Show Cause) ব্যতিরেকেই তাদের চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গত ১৮ নভেম্বর (সোমবার) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার। যাদের চাকরিচ্যুত করা হয়েছে: প্রজ্ঞাপন অনুযায়ী চাকরি হারানো দুই কর্মকর্তা হলেন: ১.সোহানুর রহমান সরকার (পরিচিতি নং-০০১-০০১-১০৪৬), সহকারী মহা-হিসাবরক্ষক, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা), ঢাকা। ২. কায়সার মাহমুদ (পরিচিতি নং-০০১-০০১-১০৫২), সহকারী মহা-হিসাবরক্ষক, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা), ঢাকা। জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ

সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২) (এ) মোতাবেক তাদের চাকরি অবসান করা হয়েছে। উল্লেখ্য, উক্ত বিধি অনুযায়ী সরকার চাইলে শিক্ষানবিশ থাকাকালীন কোনো কর্মকর্তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দিতে পারে। প্রজ্ঞাপনটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক