নতুন চুল গজাতে যেভাবে আলুর রস ব্যবহার করবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ November, ২০২৫

নতুন চুল গজাতে যেভাবে আলুর রস ব্যবহার করবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৫ |
চোখের নিচের কালো দাগ দূর করতে আলুর রসের জুড়ি নেই। অনেকেই এই ঘরোয়া উপায় ব্যবহার করেন। আলুর রস চুলের জন্যও ভালো। মাথার ত্বকে পিএইচের সমতা রক্ষা করতে, নতুন চুল গজাতে এবং-রুক্ষ চুল কোমল করতেও সাহায্য করে আলুর রস। মাথার ত্বকে সেবাম ক্ষরণের পরিমাণ নিয়ন্ত্রণ করতেও আলুর রস যথেষ্ট উপকারী। কীভাবে ব্যবহার করবেন আলু টুকরো করে কেটে ব্লেন্ড করে নিন। পরিষ্কার কাপড়ে মিশ্রণটি ঢেলে রস ছেঁকে নিন। আঙুলের সাহায্য মাথার ত্বক এবং চুলে আলুর রস মেখে বিশ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। আলুর রসের সঙ্গে ১টি ডিমের কুসুম, ১ চা চামচ মধু ভালো করে

মিশিয়ে নিন। শ্যাম্পু করা চুলে তা ব্যবহার করুন। মাথার ত্বক থেকে চুলে মিশ্রণটি লাগিয়ে মিনিট পাঁচেক হালকা হাতে মালিশ করে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। তারপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। শুধু চুলকে কোমল করতে নয়, নতুন চুল গজাতেও এই মাস্ক সাহায্য করবে। এই মাস্ক ব্যবহারে নতুন চুল গজাবে। আলুর রস চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজের রসও চুল ঝরা বন্ধ করে। ৫ চামচ আলুর রসের সঙ্গে সমপরিমাণ পেঁয়াজের রস মিশিয়ে নিন। মাথার ত্বকে মিশ্রণটি মেখে ফেলুন। তার পর হালকা হাতে মালিশ করুন। চাইলে আলু, পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়েও নিতে পারেন। এর ব্যবহারে

চুল ঝরে পড়ার সমস্যা কমবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল