তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫

তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ |
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষ নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক বিবৃতিতে তিনি এই বর্বর হামলার শিকার নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসাথে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, "ভারতের রাজধানী দিল্লিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আধুনিক বিশ্বে উগ্র-জঙ্গিবাদী সন্ত্রাসের কোনো জায়গা নেই।" তিনি উল্লেখ করেন, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো অসাম্প্রদায়িক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিকেই ধ্বংস করতে চায়। প্রধানমন্ত্রী এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে

বলেন, "এই সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠী বাংলাদেশ রাষ্ট্রকে খোলনলচে বদলে ফেলেছে। পাকিস্তানভিত্তিক এই জঙ্গিগোষ্ঠীগুলো বাংলাদেশসহ বিভিন্ন দেশে নেটওয়ার্ক বিস্তৃত করে ভারতে হামলা চালিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়।" তিনি এই সন্ত্রাসীদের রুখে দিয়ে দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শেখ হাসিনা বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে আদর্শিক এই লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণ সমর্থন রয়েছে।" বিবৃতিতে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের 'জিরো টলারেন্স' নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, "সন্ত্রাসবাদের ভিত্তিভূমি যেখানেই হোক না কেন- তা সমূলে উৎপাটন করতে হবে।" তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশে এই সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠীকে মদদদানকারীদের

'মানবতার শত্রু' হিসেবে আখ্যা দিয়ে তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন। সবশেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করে বলেন, "আমরা ভারতের জনগণের পাশে আছি এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি।" তিনি আশা প্রকাশ করেন, এই সন্ত্রাসী গোষ্ঠীর পরাজয়ের মাধ্যমে বিশ্বে ন্যায়বিচার ও মানবাধিকার সমুন্নত হবে এবং পৃথিবী আরও নিরাপদ হয়ে উঠবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর