‘অবৈধ সরকারকে’ হটাতে চূড়ান্ত আল্টিমেটাম: ১৩ তারিখ ঢাকা অচল করে দেওয়ার ডাক সজীব ওয়াজেদ জয়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫

আরও খবর

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও

“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা

মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র

এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী

বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি

‘অবৈধ সরকারকে’ হটাতে চূড়ান্ত আল্টিমেটাম: ১৩ তারিখ ঢাকা অচল করে দেওয়ার ডাক সজীব ওয়াজেদ জয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ |
এক উত্তপ্ত রাজনৈতিক বার্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ‘অবৈধ’ এবং ‘রাজাকারদের মদদপুষ্ট’ আখ্যা দিয়ে আগামী ১৩ তারিখ দেশব্যাপী, বিশেষ করে ঢাকা অবরোধের মাধ্যমে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি এই ‘অবৈধ সরকারের’ পতন ঘটাতে এবং দেশকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান। ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, "আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে, দেশে কোনো আইনশৃঙ্খলা নেই এবং জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে।" তিনি

অভিযোগ করেন, এই সরকার স্বাধীনতার চেতনা ও ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে এবং দেশকে ‘জামাতী রাজাকারদের’ হাতে তুলে দিচ্ছে। জয় বলেন, "এখন রাজাকাররাই ক্ষমতায়। এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলিয়ে, মিথ্যা মামলায়, গায়ের জোরে সাজা দিতে।" এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি চূড়ান্ত কর্মসূচী ঘোষণা করে বলেন, "১৩ তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে।" তিনি অবরোধ সফল করতে দেশের সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি নির্দেশ দেন, "আপনারা কেউ কাজে যাবেন না। ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে ক্লাসে যাবেন না। দোকানপাট, বাস, রিকশা, সব বন্ধ রাখবেন।" আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি

আহ্বান জানিয়ে জয় বলেন, "এই সরকারটি অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না।" তিনি স্মরণ করিয়ে দেন যে, এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা করেছে, যার কোনো বিচার হয়নি। বার্তায় তিনি জনগণকে নির্ভয়ে থাকার আহ্বান জানিয়ে বলেন, "এরা গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি বাসায় থাকেন, এরা আপনাদের কিছু করতে পারবে না।" '৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, "’৭১-এর আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি। এই আন্দোলনও আমরা সফল হবো। আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য।" তাঁর এই কড়া বার্তা এবং সরাসরি অবরোধের ডাক রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ