পুলিশের বেধরক পিটুনিতে আহত ১২৫ শিক্ষক হাসপাতালে, কর্মবিরতির ডাক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫
     ৫:২১ পূর্বাহ্ণ

পুলিশের বেধরক পিটুনিতে আহত ১২৫ শিক্ষক হাসপাতালে, কর্মবিরতির ডাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ | ৫:২১ 68 ভিউ
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা। শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এই ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জ, জলকামান এবং কাঁদুনে গ্যাসে অন্তত ১২৫ জন শিক্ষক আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.

আবুল কাশেম বলেন, “আমাদের শতাধিক শিক্ষক আহত হয়েছেন, অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে।” তিনি আরও বলেন, “শিক্ষকদের বৈধ দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চলবে। গ্রেপ্তারকৃতদের মুক্তি ও তিন দফা দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত কোনও শিক্ষক শ্রেণিকক্ষে ফিরবেন না।” তিন দফা দাবি দশম গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়ন চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা শিক্ষক নেতারা জানান, সরকারের ঘোষিত পদোন্নতির উদ্যোগ তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ১১তম ও ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন উন্নীত করার উদ্যোগে সহকারী শিক্ষকরা অসন্তুষ্ট। ফলে তাদের পক্ষ

থেকে নতুন এই আন্দোলন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, শাহবাগ এলাকায় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এ সময় কিছু শিক্ষক ইটপাটকেল নিক্ষেপ করেন, ফলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। ডিএমপি জানিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও শিক্ষকরা তা অমান্য করে মিছিলের চেষ্টা করেছিলেন। জননিরাপত্তার স্বার্থে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়। নতুন কর্মসূচি শনিবার রাতে শিক্ষক সংগঠনগুলো জানায়, রোববার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। একই সঙ্গে ঢাকায় অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে। ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক

সমিতি’, ‘প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ’, ‘বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’ ও ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি)’—এই চার সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। অন্যদিকে, সহকারী শিক্ষকদের আরেক অংশ ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে একাদশ গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড নিরসন এবং শতভাগ পদোন্নতি নিশ্চিতের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে। তারা সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে জানিয়েছে, দাবি না মানলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং

২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশন শুরু করবে বলেও ঘোষণা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ