ড. ইউনুসের পতনের ডাক যুবলীগের, ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫

ড. ইউনুসের পতনের ডাক যুবলীগের, ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ |
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে ‘খুনি ও ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তার সরকারের পতনের ডাক দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান এবং আগামী ১৩ নভেম্বর ঢাকায় সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে নিখিল অভিযোগ করেন, ‘অবৈধ দখলদার’ ড. ইউনুস দেশকে অস্থিতিশীল করছেন এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন, যা জাতির জন্য একটি গুরুতর হুমকি। তিনি বলেন, "অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার বিভাগসহ পুরো জাতিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা হরণ করা হয়েছে।" অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসের কার্যক্রমের সমালোচনা করে নিখিল বলেন, এই সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড

এবং সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তিনি পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, এই সময়ে ৪০ জনকে হত্যা, ১৯ জনকে গুলিতে হত্যা, গণপিটুনিতে ১৫৩ জন এবং রাজনৈতিক সহিংসতায় ২৮১ জনের মৃত্যু হয়েছে। তার মতে, এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে ‘অবৈধ দখলদারকে’ ক্ষমতা থেকে উৎখাত করা জরুরি। যুবলীগ সাধারণ সম্পাদক আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এ সময় তিনি কয়েকটি স্লোগান তুলে ধরেন: "প্রহসনের ট্রাইব্যুনাল বন্ধ কর, করতে হবে" "রাজাকারের ট্রাইব্যুনাল ভেঙে দাও, গুড়িয়ে দাও" "দেশ-ধ্বংসের ট্রাইব্যুনাল মানি না, মানব না" "শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না" তিনি বলেন, "দেশের মানুষের স্বার্থে ও নিরাপত্তার জন্য এবং

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আমরা অবৈধ দখলদার ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনব।" এই লক্ষ্য অর্জনের জন্য আগামী ১৩ নভেম্বরের লকডাউন সফল করতে তিনি ঢাকার সর্বস্তরের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!