বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়মুক্তি বন্ধের আন্তর্জাতিক দিবসের (২রা নভেম্বর) প্রেক্ষাপটে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) কূটনৈতিক নেটওয়ার্ক এক যৌথ বিবৃতি দিয়েছে। এতে বাংলাদেশ সরকারের গণমাধ্যম খাত সংস্কারের অঙ্গীকার ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপকে স্বাগত জানানো হয়। তবে বর্তমান সরকারের সময়ে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের গণমামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। তারা অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়েছে। ২রা নভেম্বর, রোববার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়মুক্তি রোধ ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সব পক্ষকে জবাবদিহিতার মানদ- বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের

নিরাপত্তা নিশ্চিত করা একটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সংবাদমাধ্যমের স্বাধীনতা যে গণতন্ত্রের ভিত্তি, সেটিও পুনর্ব্যক্ত করা হয়। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মটিতে বর্তমানে ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ সদস্য। বাংলাদেশের বিষয়ে দেওয়া সর্বশেষ এই বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কসোভো, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ালিশনের সদস্য হলেও এই বিবৃতিতে তারা স্বাক্ষর করেনি। বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমে লিঙ্গ সমতা ও নারী সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিতে হবে। নারী সাংবাদিকদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা ও হয়রানির ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশে সাম্প্রতিক সময় সাংবাদিকদের ওপর নির্যাতন, মামলা ও হামলার ঘটনাগুলো উদ্বেগজনকভাবে বেড়েছে। ইউনূস

সরকারের আমলে একাধিক সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানো, কর্মস্থলে হামলা-দখল, আদালতে হেনন্তা ও প্রকাশ্য মব হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। অনেক সাংবাদিককে অনুষ্ঠানস্থল থেকে টেনে নিয়ে যাওয়া বা মারধরের ঘটনাও ঘটেছে। পর্যবেক্ষকরা বলছেন, অতীতের কোনো সরকারের সময় এমন ভয়াবহ সাংবাদিক নির্যাতনের নজির নেই। গণতন্ত্র টিকিয়ে রাখতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের এই বিবৃতি সেই জরুরি বাস্তবতাকেই আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!