ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫

ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ |
প্রতিবেদন মতে, আজ শনিবার (১ নভেম্বর) ভোরে রাজ্যের কাশিবুগ্গায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দিরের প্রবেশপথে অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুহূর্তের মধ্যে পদদলনের ঘটনা ঘটে। মন্দিরের প্রবেশ ও প্রস্থান ছিল মাত্র একটি পথ, যা দুর্ঘটনার মাত্রা আরও বাড়ায়। মন্দির প্রাঙ্গণ থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে যাচ্ছেন। পরে প্রাঙ্গণের বিভিন্ন স্থানে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা প্রাণহীনদের বাঁচানোর চেষ্টা করেন। সরকারি সূত্রে জানা গেছে, মন্দির কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে আগে

থেকে অতিরিক্ত ভিড়ের বিষয়ে অবহিত করেনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার নির্দেশ দেন এবং স্থানীয় কর্মকর্তাদের ত্রাণ কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বেসরকারি কর্তৃপক্ষ পরিচালিত মন্দিরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার তদন্তেরও ঘোষণা দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার