ভারতের সাথে আন্তঃদেশীয় রেলসেবা পুনরায় চালু করতে উদগ্রীব ‘দিল্লির দাসত্ব’ বিরোধী ইউনূস সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫

ভারতের সাথে আন্তঃদেশীয় রেলসেবা পুনরায় চালু করতে উদগ্রীব ‘দিল্লির দাসত্ব’ বিরোধী ইউনূস সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ |
ভারতের সঙ্গে আন্তঃদেশীয় রেল যোগাযোগের বিরোধিতা কাজে লাগিয়ে যে ভারত-বিরোধী মনোভাব গড়ে উঠেছিল বাংলাদেশে, তারই প্রেক্ষাপট ব্যবহার করে গত বছর ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়। এই পরিস্থিতিতে ১৯শে জুলাই থেকে বন্ধ থাকা আন্তঃদেশীয় ট্রেন যোগাযোগ পুনরায় চালুর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার ভারতের কাছে আবেদন জানাচ্ছে। বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের সূত্র জানায়, রেল সচিব সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন ভারতকে পুনরায় চিঠি পাঠাবেন, যাতে দুই দেশের মধ্যে যাত্রী ও মালবাহী ট্রেনের চলাচল পুনরায় শুরু হয়। রেল সচিব বলেন, “আন্তঃদেশীয় রেল চালু করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ভারতকে ফের চিঠি দেবো। আমাদের দিক থেকে আগ্রহের কমতি যে নেই, সেটা আমরা প্রমাণ করতে চাই।” বাংলাদেশ রেলওয়েের

কর্মকর্তারা জানান, পূর্ববর্তী চিঠিপত্রের পর ভারতের রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে অনুমতি না মিললেও বাংলাদেশ পক্ষ একাধিকবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেসের মতো যাত্রী ট্রেনসহ মালবাহী সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাইতে কোটা সংস্কারের দাবিতে শুরু বিক্ষোভ ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করা হয়। এর ফলে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকির কারণে ১৯শে জুলাই থেকে সকল আন্তঃদেশীয় ট্রেন সার্ভিস অস্থায়ীভাবে বন্ধ হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর পরিস্থিতি আরও জটিল হয় এবং ভারতীয় রেল কর্তৃপক্ষ এই সেবাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখে। দাঙ্গাবাজরা ভারতের সঙ্গে রেল যোগাযোগকে ‘ভারতপন্থী’ শেখ হাসিনা সরকারের সুবিধার জন্য ব্যবহৃত বলে

অপপ্রচার চালায়, যা ভারতবিরোধী মনোভাবকে উস্কে দেয়। সারা দেশে ভারত বিরোধী মনোভাব উস্কে দিতে বিক্ষোভকারীরা “দিল্লী না ঢাকা?” স্লোগানে মুখরিত করে রাখে রাজপথ। বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপ্রতীম সম্পর্ককে “দিল্লির দাসত্ব” আখ্যা দিয়ে ভারতের সাথে সকল চুক্তি বাতিলের দাবি ওঠে। দাবির মাত্রা এতোই প্রবল ছিল যে, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ গোঁজামিল দিয়ে তার অনুসারীদের বোঝানোর চেষ্টা করেন যে তারা ভারতের সাথে দশটিরও বেশি চুক্তি বাতিল করেছে। যা আদতে ছিল মিথ্যা ও অসম্পূর্ণ তথ্যে ভরপুর। পররাষ্ট্র উপদেষ্টা পরে সেই চুক্তি বাতিলের তথ্যকে মিথা ও মনগড়া বলে বক্তব্য দেন। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. ইউনূস এখন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। রেল যোগাযোগ পুনরায়

চালু হলে বাণিজ্য, পর্যটন এবং মানুষের যাতায়াতে সুবিধা বাড়বে বলে বিশ্বাস করা হয়। তবে ভারতের পক্ষে এখনও নিরাপত্তা ও পরিস্থিতির মূল্যায়নের কথা উল্লেখ করে অনুমতি দিতে দ্বিধাগ্রস্ত। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত সমাধানের মাধ্যমে এই যোগাযোগ পুনরুদ্ধার সম্ভব।দ্বিপাক্ষিক সম্পর্কের এই উন্নয়ন অস্থিরতার পর প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষ থেকে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে, যা অর্থনৈতিক সহযোগিতার পথ খুলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী