খাবার খাওয়ার পর এলাচ খেলে কী হয়? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫

খাবার খাওয়ার পর এলাচ খেলে কী হয়?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ |
খাবারের স্বাদ বাড়াতে এলাচের জুড়ি নেই। আবার খাবার খাওয়ার সময় এই এলাচ কামড়ে পড়লেই মেজাজ বিগড়ে যায়। এই মসলার স্বাস্থ্য উপকারিতা এত বেশি, যা জেনে অবাক হবেন। মুখের দুর্গন্ধ দূর করা থেকে শুরু করে হার্ট-ফুসফুস ভালো রাখতেও সাহায্য করে এই এলাচ। বিশেষ করে দুপুরে কিংবা রাতের ভারি খাবার খাওয়ার পর এলাচ খেলে দ্রুতই ভালো ফল পাওয়া যায়। খাবার খাওয়ার পর এলাচ কেন খাবেন? খাবার হজমে সমস্যা হলে খাওয়ার পর ২-৩টি এলাচ চিবিয়ে খান। এতে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা কিংবা ভারী খাবারের পর পেটের অস্বস্তি অনেকটাই কমে যায়। ঝাল-মসলাদার খাবার খাওয়ার পর বুকজ্বালা বা বমি বমি ভাব হলেও এলাচ খেতে পারেন।

মুখের দুর্গন্ধ দূর করতে এলাচ চিবিয়ে খেতে পারেন। এটি মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং মাড়ি ও দাঁতের সংক্রমণও কমাতে সাহায্য করে। প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে এলাচ। এটি শরীরের টক্সিন বা দূষিত পদার্থ বের করে দেয়। এতে কিডনির স্বাস্থ্যও ভালো থাকে। এলাচে থাকা পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, এবং রক্তসঞ্চালন উন্নত করে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। আবার কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি এড়াতে হলে খাবার খাওয়া শেষে এলাচের দানা চিবিয়ে খান। শ্বাসকষ্ট বা হাঁপানি, কাশি, কফের সমস্যা হলে এলাচ খাওয়া বা এলাচ দিয়ে চা পান করা উপকারী হতে পারে। এটি শ্বাসযন্ত্র পরিষ্কার রাখে এবং ঠাণ্ডাজনিত

সমস্যাও কমাতে সাহায্য করে। রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এলাচ। এটা বিপাক ক্রিয়া সুষ্ঠুভাবে হতে সাহায্য করে। ইনসুলিন নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিক রোগীরা প্রতিদিন ১-২টি এলাচ চিবিয়ে খেতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার