১০ মাসে পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫

১০ মাসে পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রে বৈধতার নথিপত্রহীন অভিবাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ধরপাকড় করছে। সেই সঙ্গে অভিবাসনের নীতিমালাও কঠোর করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর এ পর্যন্ত অন্তত পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) বরাত দিয়ে মঙ্গলবার তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানায়। এর আগে ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সংবাদ সম্মেলনে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোয়েম জানান, গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রজুড়ে চার লাখ ৮০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, গ্রেপ্তারদের ৭০ শতাংশের

বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে অথবা তারা ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। গত বছরের শেষ দিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করা এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ট্রাম্পের ভোটারদের সিংহভাগের মধ্যেই অভিবাসনবিরোধী মনোভাব রয়েছে। নির্বাচিত হলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প দেশব্যাপী অভিবাসনবিরোধী অভিযান শুরু করেন। এ অভিযানে এমন অনেককে আটক করা হয়, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করে আসছেন। জোরপূর্বক ও অপমানজনকভাবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, ‘দেশজুড়ে আমরা বিভিন্ন সম্প্রদায়কে আরও নিরাপদ করে তুলছি, যাতে সব পরিবার অগ্রগতি করতে পারে, তারা সমৃদ্ধ হতে

পারে। তারা সে ধরনের স্বাধীনতা উপভোগ করতে পারে, যা নিশ্চিত করতে এ দেশ প্রতিষ্ঠিত হয়েছিল।’ এফবিআইর প্রশংসায় ট্রাম্প: সোমবার মার্কিন তদন্ত সংস্থা এফবিআইর পরিসংখ্যানের বরাত দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রশাসনের অধীনে আইন প্রয়োগকারী সংস্থার ‘রেকর্ড ব্রেকিং’ কার্যকলাপের প্রশংসা করেন। সহিংস অপরাধ, মাদক আটক ও শিশু সুরক্ষা অভিযানে সাফল্য পাওয়ার দাবি করেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে তিনি লেখেন, ‘আমার প্রশাসনের অধীনে এফবিআই একটি অবিশ্বাস্য কাজ করছে। গত ২০ জানুয়ারি থেকে ২৮ হাজারের বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান