ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নতুন করে ১৫ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
চীনের বিরুদ্ধে মার্কিন দাবির প্রমাণ মেলেনি: পর্যবেক্ষক
ট্রাম্পের সমর্থন সত্ত্বেও কেন বিটকয়েনের দাম কমছে?
গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত
অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা
ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে মানববন্ধন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি
মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী
বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে সে দেশটির সেনাবাহিনী। একজন কর্নেল ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এএফপি।
এ ঘটনার আগে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন মাদাগাস্কারের সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে।
তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন রাজোয়েলিনা। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে। ফলে ভোটটি ‘অসাংবিধানিক’ বলে দাবি করেন তিনি।
এরপরেই সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর জানা যায়।
এদিকে, দেশ ছেড়ে পালানোর গুঞ্জনের মধ্যেই ফেসবুক লাইভে আসেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। জানিয়েছেন, তার ওপর
প্রাণঘাতী হামলার চেষ্টা এবং অভ্যুত্থানের আশঙ্কার কারণে তিনি বর্তমানে একটি ‘নিরাপদ স্থানে’ রয়েছেন। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, একদল সেনা কর্মকর্তা ও রাজনীতিক আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। ৫১ বছর বয়সী রাজোয়েলিনা তার অবস্থান প্রকাশ না করলেও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ফরাসি সামরিক প্লেনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কয়েক সপ্তাহ ধরে তার পদত্যাগের দাবিতে মাদাগাস্কারে ব্যাপক বিক্ষোভ চলছে।