থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ চার ইসরাইলি সেনা গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ October, ২০২৫

থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ চার ইসরাইলি সেনা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৫ |
হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদ্‌যাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে চার ইসরাইলি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কোহ ফাংগান দ্বীপের একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে থ্যাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে বান সি থানু এলাকার ওই ভিলায় শব্দদূষণের অভিযোগে অভিযান চালানো হয়। সেখানে চার ইসরাইলিকে বসে থাকতে দেখা যায়, যাদের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের আসনের নিচ থেকে ০.৫৯ গ্রাম কোকেন ও ১.৩৭ গ্রাম এক্সটেসি পাউডার উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা জানায়, তারা ইসরাইলি সেনা সদস্য এবং গাজা যুদ্ধের অবসান উপলক্ষে ছুটিতে এসে প্রায়

১০-১৫ জন সহকর্মীদের সঙ্গে পার্টি করছিলেন। অভিযোগ পাওয়ার পর বাকিরা ভিলা থেকে চলে যান। পরবর্তীতে চারজনকে কোহ ফাংগান হাসপাতলে নেওয়া হলে তাদের মূত্র পরীক্ষা পজিটিভ আসে, যেখানে কোকেন ও মেথঅ্যামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়। ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পল. লে. কর্নেল উইনিত বুনচিত জানিয়েছেন, অভিযুক্তরা দাবি করেছেন—তারা মাদক কিনেছেন পার্টিতে উপস্থিত অন্য কিছু ইসরাইলির কাছ থেকে, তবে তাদের পরিচয় জানেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার