গাজা গণহত্যায় ইসরাইলের বিচার চায় স্পেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫

গাজা গণহত্যায় ইসরাইলের বিচার চায় স্পেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ |
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হলেও সন্তুষ্ট নয় তার দেশ। তিনি বলেছেন, গাজায় সংঘটিত ‌‌গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহি থেকে মুক্তি দিতে পারে না। গণহত্যার জন্য তিনি ইসরাইলের শাস্তি দাবি করেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। রেডিও স্টেশন কাদেনা সের-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শান্তি মানে বিস্মৃতি নয়, শান্তি মানে দায়মুক্তিও নয়।’ তিনি আরও যোগ করেন, ‘গাজায় সংঘটিত গণহত্যার মূল দায়ীরা যেন ন্যায়বিচারের মুখোমুখি হয়, এটা নিশ্চিত করতে হবে। কারও জন্যই দায়মুক্তি থাকতে পারে না।’ সাংবাদিকরা যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন, তখন সানচেজ এ কথা বলেন। ইসরাইল অবশ্য

শুরু থেকেই গাজায় গণহত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে মিসরের শারম আল–শেখ থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেন, গাজা পুনর্গঠনের তার পরিকল্পনায় ইসরাইল–ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে কোনো সুস্পষ্ট অবস্থান নেই। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি গাজা সম্মেলনে দুই রাষ্ট্র সমাধানের আহ্বান জানালেও ট্রাম্প দাবি করেন, ‘তিনি অন্য পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন। আমি ভিন্ন কিছু নিয়ে কথা বলছি। আমরা গাজা পুনর্নির্মাণ নিয়ে আলোচনা করছি।’ ট্রাম্প আরও বলেন, ‘অনেকেই এক রাষ্ট্র সমাধান চান, আবার কেউ কেউ দুই রাষ্ট্র সমাধান সমর্থন করেন। এখনই আমি কিছু বলছি না… সময় হলে আমি সিদ্ধান্ত নেব, তবে তা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই

হবে।’ তবে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা রাখার ইঙ্গিত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ কাপড় বদলানোর সময় শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বিনামূল্যের প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো পরীক্ষা ফি — গরিব শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ধীপ্রার মৃত্যুর জন্য দায়ী ও হত্যা ধামাচাপা দেওয়া কুশীলবদের দেশ ছাড়ার চেষ্টা শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার খুলনায় মসজিদে ঢুকে অস্ত্রধারীদের গুলি: আইএসআই-এর ফর্মুলায় পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ? কাজ না করেই ১২ কোটি টাকা তুলে নিল ঠিকাদার, জড়িত এলজিইডির দুই প্রকৌশলী আজ আন্তর্জাতিক গোসল দিবস তুরস্কের সোনালী প্রজন্মকে স্তব্ধ করে জিতল অস্ট্রেলিয়া ‘মনোবল হারালে চলবে না’, মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল কোচ